1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার পেলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ইটনা বিএনপির সভাপতির পরিবারের বিরুদ্ধে সরকারি কলেজের পুকুর দখলের অভিযোগ ঢাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক বিভাগীয় প্রধানের সনদ ভুয়ার অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন লিবিয়ার চীফ অব মিশন এবং লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এর বৈঠক অনুষ্টিত তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদান হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কর্মস্থল ফাঁকি দিয়ে ডা. তারেক চিকিৎসা দেন মধুপুরের বিভিন্ন ক্লিনিকে যুদ্ধ বিরতিতে ইরান ১০ দফার কঠোর শর্ত সারা দেশে কালবৈশাখী হতে পারে
শিরোনাম

বাজিতপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত সেনাবাহিনীর মতবিনিময় সভা

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩১৪ বার পড়েছে

মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলার দায়িত্বরত সেনাবাহিনীর মেজর নূর মাহমুদ ইমতিয়াজ ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাজিতপুর উপজেলা শাখার ১২ জন, জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৫ জন করে প্রতিনিধি ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, বাজিতপুরের প্রতিটি এলাকায় সহিংসতাসহ সব অপরাধ দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত রেখেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সব সম্প্রদায় এবং সব জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে নজর রাখছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST