1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফেস অব বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতার নারী বিভাগে সেরার মুকুট জিতেছেন আফসানা চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক! নিরাপদ স্বাচ্ছন্দ্যময় নগর জীবনের প্রত্যাশা কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনুকে ফুলেল শুভেচ্ছা পাকুন্দিয়ায় বিদ্যালয়ের পাশের গাছে বজ্রপাতে ৭ শিক্ষার্থী আহত নান্দাইলে মাদক ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে বিএনপি ও এলাকাবাসীর মানববন্ধন দক্ষিন গফরগাঁওয়ে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মাদক কারবারিদের সঙ্গে পুলিশের ‘দহরম-মহরম’ ! অভিযানের আগেই উধাও মহালয়ার আগমনী: উৎসবের আনন্দে বহুরঙা বাংলাদেশ বাজার সিন্ডিকেটের কারসাজি: কৃত্রিম সংকটে ওড়ছে নিত্যপণ্যের দাম, জিম্মি সাধারণ ক্রেতা রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা
শিরোনাম

সিরাজগঞ্জে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার-৫

  • প্রকাশ কাল শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩২০ বার পড়েছে

মো: মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর, সলঙ্গা ও বগুড়া জেলার শেরপুরে পৃথক অভিযান চালিয়ে ৬৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১২ কেজি গাঁজা সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। এসময় ১টি ট্রাক ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার (০৫ জুলাই) বেলা ১২টার দিকে র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান র‌্যাব-১২ এর অধিনায়ক মো: মারুফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলা সদরের খাজা নগর গ্রামের বক্কার শেখের ছেলে মোজাহার শেখ (৩১), লালমনিরহাট জেলার আদিতমারী থানার মদনপুর গ্রামের নুর মোহাম্মাদের ছেলে আব্দুল মোনা (১৯), কুড়িগ্রাম জেলার কচুকাটা থানার খাঁপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আনিছুর রহমান (৩৫), ভুরুঙ্গামারী থানার কাঠগিরি গ্রামের মঈন আলীর ছেলে নিজাম উদ্দিন (৪০) ও কচাকাটা থানার দক্ষিন বলদিয়া গ্রামের তমছের আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩০)।

র‌্যাবের অধিনায়ক বলেন, গ্রেপ্তারকৃতরা মাদক ক্রয় বিক্রয় কাজে জড়িত। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা এলাকার অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ১৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এর পর সলঙ্গা থানার ঘুরকা বেলতলা বাজার এলাকায় একটি ভূট্রা ভর্তি ট্রাক থেকে ৫৫১ বোতল ফেন্সিডিল ও আজ শুক্রবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর থানার হাজিপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

পৃথক তিনটি অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর, সলঙ্গা ও বগুড়া জেলার শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST