1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জ লতিফপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা কাল দ্বিমুখী দূর্নীতির অভিযোগ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৪৬৬ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লতিফপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা নিয়ে দ্বিমুখী দূর্নীতির অভিযোগ উঠেছে।

লিখিত অভিযোগ ও বিভিন্নসুএে জানাযায়, লতিফপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দিন, আছমা আক্তার ও মনিরুজ্জামানের সাক্ষরিত অভিযোগ গত ৩ জুলাই ২০২৪ তারিখে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর দাখিল করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে। লতিফপুর উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে গত ২৮ এপ্রিল ২০২৪ পএিকা নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হয় যাহা আগামীকাল শুক্রবার ৫ জুলাই নিয়োগ পরীক্ষার জন্য সময় ও স্থান নির্ধারন করা হয়েছে।
কিন্তু তারই মাঝে কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে নিয়োগ পরীক্ষা বাতিল করার জন্য লিখিত অভিযোগ দায়ের করেছে পরিচালনা কমিটির সদস্যরা।
বিষয়টি নিয়ে লতিফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না।
পরিচালনা কমিটির সভাপতি সাদেকুজ্জাহান তালুকদার বলেন, অভিযোগ দায়েরকৃত ব্যাক্তিদের পছন্দের মানুষকে নিয়োগ দিয়ে তারা অর্থনৈতিক সুবিধা না পাওয়ায় এ অভিযোগ। তারা আমাকে দিয়ে বিভিন্ন ধরনের লাভবান হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে এবং আমার পদের চেয়ার না পেয়ে এমন উল্টো পথে চলছে।
সভাপতি স্বীকার করে যে তারা দূর্নীতি করতে না পেরে আমিসহ প্রধান শিক্ষককের বিরুদ্ধে এমন অভিযোগ।
এ বিষয় জানতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি’র সাথে ফোনে যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে স্থানীয় লোকজন ও সচেতন মহলের দাবি উভয় পক্ষের স্বার্থ হাসিল করতে উভয়ই বিশেষ ভুমিকা পালননে দ্বিমুখী নীতিমালায় চলছে তারা এলাকায় ১০/১২ লাখ টাকা নিয়ে এ নিয়োগ দেয়া হবে বলে লোকমুখে গুঞ্জন চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST