1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নকলায় দুই বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নায়েব হেলালের আশ্রয়ে নবীনগরে সরকারি জমি ও কৃষিজমি ভরাট, সিন্ডিকেটে বিএনপি নেতা দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম

ঈশা খাঁ ইউনিভার্সিটিতে লিগ্যাল এইড নিয়ে বিতর্ক প্রতিযোগিতা

  • প্রকাশ কাল সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৪৬ বার পড়েছে

ওয়াজেদ নবী:

জেলা লিগ্যাল এইড অফিস, কিশোরগঞ্জ এর আয়োজনে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, কিশোরগঞ্জ এ আইন বিষয়ক একটি বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বোরবার (৩০ জুন) বেলা ২.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলার হল রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের সদস্য ও আইন বিভাগের শিক্ষার্থীদের থেকে দুটো টিম এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিতর্কের বিষয়: জেলা লিগ্যাল এইড কমিটি ও আইনের ছাত্রদের যৌথ উদ্যোগই কেবলমাত্র আইনগত সহায়তার কার্যক্রমকে এ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর নিকট সফলভাবে পৌঁছে দিতে পারে।
প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে অংশগ্রহণ করে খন্দকার তুলি, মারুফ মিয়া ও ঐশী আহমেদ চৈতি এবং বিপক্ষে অংশ গ্রহণ করে তারিন আহমেদ শৈতী, ইসরাত জাহান রিয়া ও তানজিনা আক্তার। বিতর্কে বিচারকদের বিচার বিশ্লেষণে প্রস্তাবের বিপক্ষ দল জয় লাভ করেছে। বিজয়ী দল থেকে বিতর্কের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন ইসরাত জাহান রিয়া।
উক্ত বিতর্কে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আল মামুন, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ নাসিমা তালুকদার মুনমুন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আইন বিভাগের চেয়ারম্যান ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, সহকারী অধ্যাপক মনজুরুল ইসলাম, সহকারী অধ্যাপক আয়েশা আক্তার লাকী, প্রভাষক রমা দাস, প্রভাষক আইরিন আশা, প্রভাষক রাশেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আইন ও আইনগত সহায়তা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার নাসিমা তালুকদার মুনমুন। বিতর্ক পরিচালনা করেন গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের প্রভাষক ও ডিবেটিং ক্লাবের মেন্টর আনিসুজ্জামান সৌরভ। অনুষ্ঠানের সভাপতি সাবেক জেলা ও দায়রা জজ আইন অনুষদের ডিন মো. রফিকুল আলমের সমাপনী বক্তব্যের পর বিজয়ী ও রানার্সআপ টিমের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST