1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ৬ নেতা হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের
শিরোনাম

ভালুকায় এইচ এস সি পরিক্ষার প্রথম দিনে ১০ পরীক্ষার্থী ও ১ প্রভাষককে বহিষ্কার

  • প্রকাশ কাল রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৫৭ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি :ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ভালুকায় এইচ এস সি ও সমমানের পরিক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় একই সিটে বসে একই সেটে (MCQ) এমসিকিউ পরিক্ষা দেওয়ার দায়ে ১০ শিক্ষার্থী এবং ১জন প্রভাষককে শিক্ষার্থীদের সহযোগিতা করার দায়ে বহিষ্কারের নিদের্শনা দিয়েছেন।
রোববার সকাল( ১১টায়) প্রথমে দিনে ভালুকা উপজেলার সায়েরা সাফায়াত স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে দশজন পরীক্ষার্থীকে এবং একজন প্রভাষককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট আলীনূর খান।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় এবং এতে সহায়তা করায় ১০ পরীক্ষার্থী ও এক শিক্ষকের ব্যাপারে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ প্রভাষক সাদিকুর রহমান। পরীক্ষার্থীরা হলেন, মর্নিং সান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
জানা যায়, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার ৯৯টি কেন্দ্রে এ বছর ২৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, যা গতবারের চেয়ে ১১ হাজার ৯৭৫ জন বেশি। এবার ময়মনসিংহ জেলার ২৯ হাজার ৬৮২ জন, জামালপুরের ১২ হাজার ৩৪৬ জন, নেত্রকোণার ১০ হাজার ৬৬৬ জন ও শেরপুরের ৬ হাজার ৪৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST