1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ কটিয়াদীর ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট পরিদর্শনে -এমপি জালাল হোসেনপুরে নিখোঁজের ৫ মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার: গ্রেফতার -০৩ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে দুই শিক্ষার্থীর হিফজ সমাপনী ও দোয়া মাহফিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং হোসেনপুরে নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হোসেনপুর পৌরসভার ঢেকিয়া গ্রামের ভাঙা রাস্তা সংস্কারের দাবি কুলিয়ারচরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল; ৪৫ জনের নামে থানায় মামলা
শিরোনাম

নান্দাইলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহন

  • প্রকাশ কাল বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩১৭ বার পড়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের শপথ গ্রহন বুধবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের শপথ বাক্য পাঠ করান। নান্দাইল উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক তাসলিমা বেগম তামান্না শপথ গ্রহন করেন। বৃহস্পতিবার থেকে উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিগণ স্ব-স্ব চেয়ারের দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ নান্দাইলবাসী নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে অভিনন্দন সহ সাধুবাদ জানান। পাশাপাশি সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নান্দাইলবাসীর উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST