1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের পর পুলিশকে হয়রানি ও অপপ্রচারের অভিযোগ চট্টগ্রামে অনুশীলনকালে নিহত ২,আহত ১ সেনা কর্মকর্তা নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে হবে বিলীন মদনে ভারসাম্যহীন ছেলের হাতে পিতা খুন নবীন বরণ ও ক্যাপ পরিধান অনুষ্ঠানে উৎসবমুখর কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট কিশোরগঞ্জে মহিলাদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
শিরোনাম

তোমার শূণ্যতা

  • প্রকাশ কাল বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৬৭ বার পড়েছে

অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম

কিসের বড়াই করো
নাকের নথ,হাতের চুড়ি
পায়ের মল, বুকের ভালোবাসা
কিচ্ছু তোমার না।

ঘরের দরজা, জানালা
নূনের বাটি,হাড়িপাতিল
পেটের সন্তান,রক্ত প্রবাহ
না, তাও তোমার না।

তোমার কি নিজস্ব ঠিকানা আছে
ব্যাংক ব্যালেন্স, সোনার খাট
পরজীবি স্বর্ণলতা তুমি
পরের বাগানে ফুল ফুটাও।

পৃথিবীর বুকে তুমি কে
কিসের বড়াই করো
স্বামী, সন্তান, স্নেহ আদর
কিছু আছে কি তোমার।

যদি সহজ ভাষায় বলি
তুমি অমুকের মা,তমুকের
বউ,রাঁধিকা,প্রেমিকা
এর বেশী কিছু নও।

তুমি হাসতে বললে হাসো
পুতুলের নাচ দেখাও
জঠরে ফুল ফুটাও
নভেল,হিমাল করেছ জয়।

তুমি মিস্টি মিস্টি স্বপ্ন দেখো
হাতি ঘোড়া আছে তোমার
তালাক নামা ধরিয়ে দিলে
থাকবে না ঘর সংসার।

ভালোবাসা দিতে পারো বলে
ফিরতি খামে কিছু পাও
ধর্ষণ গণধর্ষন অবমূল্যায়ন
সহ্য করো অকথ্য নির্যাতন।

তোমার জন্যই জীবন মধুময়
ফুলে ফলে ধন্য অনন্য
তুমি না থাকলে আঁধার
আসতো নেমে, প্রকৃতি
বুঝতো তোমার শূণ্যতা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST