1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে অবৈধ মাটি কাটা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মারকাজুত তাক্বওয়ার দ্বিতীয় শাখা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন উদ্বোধন ও ইফতার মাহফিল তাড়াইলে প্রিয়জনদের মাঝে এমদাদুল্লাহর ঈদ উপহার মধুপুরে রাবার বাগানের জমি উদ্ধার অভিযান তাড়াইলে ভূয়া দলিল, মাঠ রেকর্ড, পর্চা দিয়ে তুলে নিচ্ছে ব্যাংক ঋণ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল কটিয়াদীতে ঈদকে সামনে রেখে ৪ হাজার ৫৩৯ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন দীন চক্ষু হাসপাতালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড ভালুকায় বেতন বোনাসের দাবীতে মহাসড়ক অবরোধ 
শিরোনাম

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাকচাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

  • প্রকাশ কাল বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৩১ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি।

লক্ষ্মীপুরে বালুভর্তি ডাম্প ট্রাক চাপায় হাবিবুল্লাহ (৫৭) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে ৬ টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের মাদাম ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ডাম্প ট্রাক (ফেনী-ঠ-১১-০১৭৫) ও চালক মো. জাফরকে আটক করেছে পুলিশ।

নিহত হাবিবুল্লাহ বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস লক্ষ্মীপুর শাখার নৈশপ্রহরী। আটক জাফর সদর উপজেলার চর আলী হাসান গ্রামের নুরুল আমিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর সদরের মজু চৌধুরী হাট এলাকা থেকে একটি বালুভর্তি ট্রাক ঝুমুর এলাকায় যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী ট্রাকের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এতে ওই ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, এই ঘটনায় চালক ও ডাম্প ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST