1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফেস অব বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতার নারী বিভাগে সেরার মুকুট জিতেছেন আফসানা চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক! নিরাপদ স্বাচ্ছন্দ্যময় নগর জীবনের প্রত্যাশা কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনুকে ফুলেল শুভেচ্ছা পাকুন্দিয়ায় বিদ্যালয়ের পাশের গাছে বজ্রপাতে ৭ শিক্ষার্থী আহত নান্দাইলে মাদক ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে বিএনপি ও এলাকাবাসীর মানববন্ধন দক্ষিন গফরগাঁওয়ে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মাদক কারবারিদের সঙ্গে পুলিশের ‘দহরম-মহরম’ ! অভিযানের আগেই উধাও মহালয়ার আগমনী: উৎসবের আনন্দে বহুরঙা বাংলাদেশ বাজার সিন্ডিকেটের কারসাজি: কৃত্রিম সংকটে ওড়ছে নিত্যপণ্যের দাম, জিম্মি সাধারণ ক্রেতা রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা
শিরোনাম

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৫২ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট

রাজশাহীতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে এবং নৈতিকতার অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুব সমাজের ভূমিকা শীর্ষক জনসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন ২০২৪ তারিখ বুধবার বিকাল ৪:০০ টায় রাজশাহীর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের বোয়ালিয়া থানাস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মো: ফরহাদ হোসেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: আলমগীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব।
এছাড়া সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এনজিও এর প্রতিনিধিবৃন্দ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আলোচকবৃন্দ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে তরুণদের এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST