1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

মধুপুরে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৭৫ বার পড়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরের অরণখোলা ইউনিয়নের মধুপুর, কাকরাইদ উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান এর আয়োজনে রবিবার দুপুরে কাকরাইদ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় মোল্লা মো.আজিজুর রহমান শিক্ষার্থী,শিক্ষক ও কর্মচারীদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় গুরুত্ব আরোপের পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এসময় তিনি ইভটিজিং, মাদকাসক্তি, মোবাইল আসক্তি, বাল্যবিবাহ, কিশোরগ্যাংয়ের অপতৎপরতা, অসদাচরণসহ বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য শিক্ষার্থীদেরকে উপদেশ প্রদান করেন। এবং প্রয়োজনে তাদেরকে কাউন্সিলিং প্রদানের জন্য শিক্ষকদের পরামর্শ দেন। এঅনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য ওসি মোল্লা আজিজুর রহমান দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
শিক্ষার্থীরা তার এমন বহুমূখী ভূমিকায় খুবই আনন্দিত। শিক্ষার্থীরা সকল ধরনের অপরাধ মুলক কর্মকান্ড থেকে নিজেদের বিরত থাকবে বলে অংগিকার করে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST