1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত শহরের শৃঙ্খলা ও জনচলাচল স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যা নিউজ নির্বাচনী এলাকায় প্রতিবাদের ঝড় গ্রাহকের নামে মিথ্যা মামলা দিয়ে ফেঁসে গেলেন বিউবো প্রকৌশলী গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সজীব আহমেদ শাহিন “অপচয়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্ব: সুশাসন ও অর্থনৈতিক পুনর্জাগরণের নতুন ভিত্তি” খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব, খেলা যদি হয় পেশা, তবে পরিবার পাবে ভরসা — প্রতিমন্ত্রী শরিফুল আলম জামিনে মুক্তি পেলেও নিজ বাড়িতে যেতে দেয়নি ভাঙচুর-লুটপাটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
শিরোনাম
হোসেনপুরে শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত শহরের শৃঙ্খলা ও জনচলাচল স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যা নিউজ নির্বাচনী এলাকায় প্রতিবাদের ঝড় শান্তিরক্ষার নতুন বাস্তবতা ও বাংলাদেশের অগ্রযাত্রা গ্রাহকের নামে মিথ্যা মামলা দিয়ে ফেঁসে গেলেন বিউবো প্রকৌশলী গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সজীব আহমেদ শাহিন “অপচয়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্ব: সুশাসন ও অর্থনৈতিক পুনর্জাগরণের নতুন ভিত্তি” খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব, খেলা যদি হয় পেশা, তবে পরিবার পাবে ভরসা — প্রতিমন্ত্রী শরিফুল আলম জামিনে মুক্তি পেলেও নিজ বাড়িতে যেতে দেয়নি ভাঙচুর-লুটপাটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

হাওরে বোরোর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

  • প্রকাশ কাল শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৬০ বার পড়েছে

আতাউল গণি, অষ্টগ্রাম হাওরাঞ্চল থেকে

দিগন্ত জোড়া হাওরের বুকজুড়ে আবাদ হয়েছে উপশী নানান জাতের বোরো ধান। অনুকূল আবহাওয়া,আগাম বৃষ্টির কারণে ধানে কোনো পোকার আক্রমণ বা চিটা না থাকায় এবার বোরোর বাম্পার ফলনের স্বপ্ন দেখছে কৃষক। ধানের ছড়ার গঠন দেখে প্রাণ জুড়াচ্ছে কৃষক। বাতাসে দোল খাওয়া কাঁচা, আধা-পাকা ধানের ঘ্রাণে বিমোহিত তারা। চারায় ধান বের হয়ে আধাপাকা অবস্থায়। কিছুদিনের মধ্যেই ধুপ পড়বে ধান কাটার। প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফসল গোলায় তোলার স্বপ্ন বুনছে কৃষক। অষ্টগ্রামের বিভিন্ন হাওর ঘুরে কৃষকের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া যায়। এখন চলছে ধানের গোলা বাধা, ধান মাড়াই যন্ত্রপাতি ও ধান মাড়াই-শুকানোর মাঠ প্রস্তুতির কাজ। হাওরের বিভিন্ন কৃষক পল্লীতে এমন চিত্রই চোখে পড়ে। ধান কাটা শুরু হলে কিষাণ-কিষাণী ব্যস্ত সময় পার করবে ধান কাটা, মাড়াই-ঝাড়াই শুকানোর কাজে । অষ্টগ্রাম কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ২৪ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সে মতে ২ লাখ ২ হাজার ১৬৬ মেট্রিক টন ধান ও ১ লাখ ৩৪ হাজার ৭৭৭ মেট্রিক টন চাল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার অভিজিৎ সরকার এ প্রতিনিধিকে জানান, বিগত কয়েক বছর বৈরী ও আগ্রাসী আবহাওয়া, আলো-অন্ধকারের তারতম্যের কারণে ব্রিধান-২৮ এ ফলন বিপর্যয় হওয়ায় এবার এ জাতের ধান রোপন করেনি কৃষক। তবে উপশী,হাইব্রিড ও স্থানীয় জাতের ধান রোপন করায় অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হয়েছে । প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST