1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ত্রিপলী পুলিশের প্রধান)এর বিশেষ বৈঠক অনুষ্টিত কিশোরগঞ্জ সদরের চৌদ্দশত ইউনিয়ন জামায়াতে ইফতার মাহফিল কিশোরগঞ্জে আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে মানববন্ধন অনুষ্ঠিত বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শতাধিক শিক্ষার্থী নিয়ে ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন বেলাবো প্রেসক্লাবে দোয়া, ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ নিকলীতে প্রতিহিংসার বলি সাংবাদিক, এসিল্যান্ডের ক্ষমতার অপব্যবহার সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ আহত- ৮ হোসেনপুরে অবৈধ মাটি কাটা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শিরোনাম

শাল্লায় চাল আত্মসাৎ করার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশ কাল সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৪১ বার পড়েছে

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গরীব অসহায়দের নামে ভিজিএফ’র চাল আত্মসাৎ ও লুটপাটের অভিযোগে আটগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে শাল্লাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় শাল্লা কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে নজরুল ইসলামের পরিচালনায় বক্তারা বলেন, ঈদের আগে গরীব অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণের নির্দেশনা থাকলেও প্রধানমন্ত্রীর দেয়া এসব চাল গরীবদের মাঝে বিতরণ না করে আত্মসাৎ ও লুটপাট করে নিয়ে যায় ইউপি সদস্য কামরুজ্জামান। এসব চালের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার সরজমিনে উপস্থিত থেকেও চাল লুটপাট ঠেকাতে ব্যর্থ হয়। চাল লুটপাটের ঘটনা ৯ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ইউপি সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহন করেনি স্থানীয় প্রশাসন। এমনকি চাল লুটপাটের একটি ভিডিও ফুটেজও রয়েছে প্রশাসনের কাছে। এত প্রমান থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি। বক্তারা আরো বলেন, প্রতিবছরই আটগাঁও ইউনিয়নের চাল লুটপাটের ঘটনা ঘটে। এগুলো ধামা চাপা দেওয়ার ফলেই অসহায় মানুষেরা ভিজিএপের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে ইউপি সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা। এসময় আরো উপস্থিত ছিলেন, মারুফ মিয়া, সাজ্জাদনুর, ইজাজুল মিয়া, মাসুম মিয়া, শাকিল মিয়া, সাজু মিয়া ও তাওরিদ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST