1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে যৌথ বাহিনীর হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার প্রান্তসীমায়…বরকতময় ক্ষমার মাস তাড়াইলে মেধাবী শিক্ষার্থী জিলফা আক্তার ইন্নি প্রথম মৃত্যু বার্ষিকী পালিত লাখাইয়ের হাওরে পাখির কান্নার রোল: মরণফাঁদে শেষ হচ্ছে পরিযায়ী পাখির জীবন কুলিয়ারচর বিএনপির সভাপতি সাবেক মেয়র নূরুল মিল্লাত আর নেই শবে মেরাজের গুরুত্ব বাজিতপুরের বিএনপির বিদ্রোহী প্রার্থী ইকবালের আয় কম, ঋণ আকাশছোঁয়া কিশোরগঞ্জে প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা, প্রশ্নবিদ্ধ নির্বাচন পরিবেশ পুলিশ পরিচয়ে গভীর রাতে যুবদল নেতার বাড়িতে হানা, তছনছ ও নগদ অর্থ লুটের অভিযোগ আটক নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ
শিরোনাম

পাকুন্দিয়া ঘুরতে গিয়ে মোটরসাইকেলে সংঘর্ষ নিহত – ২ আহত -২

  • প্রকাশ কাল শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৯৩ বার পড়েছে

আবু হানিফ পাকুন্দিয়া :-কিশোরগঞ্জের পাকুন্দিয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা দিকে পাকুন্দিয়ার বরাটিয়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন, নাঈম মিয়া (২৮) ও মো. শরীফ মিয়া (২২)। নাঈম মিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের শহিদুল্লাহর ছেলে ও মো. শরীফ মিয়া পাকুন্দিয়া পৌরসদর এলাকার পাইক লক্ষিয়া গ্রামের আবু কালামের ছেলে।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম মিয়া ঘটনাস্থলে নিহত হন। মো. শরীফ মিয়া নামের আরেককে জনকে জহুরুল ইসলাম মেডিকেল নেওয়ার পথে মারা যায়। এসময় আরও দুজন আহত হয়েছেন।
আহতরা হলেন, পাকুন্দিয়া পৌরসদরে পাইক লক্ষিয়া এলাকার আবুল কালামের মেয়ে লিজা (২৩) ও উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের আবু বক্করের ছেলে ফাহিম (২২)
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাঈম মিয়া নামের এক যুবক মারা গেছে। আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে পাকুন্দিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে মো. শরীফ মিয়া মারা যায়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST