1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার পেলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ইটনা বিএনপির সভাপতির পরিবারের বিরুদ্ধে সরকারি কলেজের পুকুর দখলের অভিযোগ ঢাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক বিভাগীয় প্রধানের সনদ ভুয়ার অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন লিবিয়ার চীফ অব মিশন এবং লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এর বৈঠক অনুষ্টিত তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদান হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কর্মস্থল ফাঁকি দিয়ে ডা. তারেক চিকিৎসা দেন মধুপুরের বিভিন্ন ক্লিনিকে যুদ্ধ বিরতিতে ইরান ১০ দফার কঠোর শর্ত সারা দেশে কালবৈশাখী হতে পারে
শিরোনাম

তাড়াইলে সাংবাদিকের পিতার উপর ঈদের দিন হামলা

  • প্রকাশ কাল শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৩৭১ বার পড়েছে

নিজস্বপ্রতিবেদক : ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাওয়ার পথে কিশোরগঞ্জের তাড়াইলে মতিউর রহমান (৬০) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯ টায় তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত মতিউর রহমান বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত মতিউর রহমানের ছেলে হুমায়ুন রশিদ জুয়েল বাদী হয়ে ৪ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত মুনতাজ উদ্দিনের ছেলে জয়নাল মিয়ার সাথে মতিউর রহমানের পূর্ব থেকে জমিজমা নিয়া মামলা মোকদ্দমা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাওয়ার পথে জয়নাল গংরা ও মৃত আসাদুজ্জামানের ছেলে জামাল উদ্দিন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মতিউর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
উল্লেখ্য যে দৈনিক ভোরের আকাশ পএিকার জেলা প্রতিনিধি ও তাড়াইল উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থা’ র সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ জুয়েল এ-র পিতা মতিউর রহমান জাওয়ার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও জাতীয় পার্টির নেতা।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ বলেন, ঘটনাটি থানায় অবগত করার পর আমি সরজমিন পরিদর্শন করে আসছি। আহত ব্যক্তির ছেলে হুমায়ুন রশিদ জুয়েলের একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST