1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাল যার জলা তার, জাল যার হাওর — মোহাম্মদ আমিন উর রশিদ তুহিন হত্যার বিচার দাবিতে তাড়াইলে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন রাজশাহী ব্যাটালিয়ন ১বিজিবি কর্তৃক সীমান্তে অভিযান মদ জব্দ রাজারহাটে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হোসেনপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শেখ হাসিনা কি ফিরবেন, নাকি বাংলাদেশ বদলে গেছে? কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কুমিল্লা ডিসি অফিসে আবেদন
শিরোনাম

কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে বর্ণাঢ্যভাবে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশ কাল সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৯৭ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট

পুলিশ সপ্তাহ-২০২৪ খ্রি: উপলক্ষে কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম)-সেবা পাওয়ায় কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে বর্ণাঢ্যভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

০৪ মার্চ ২০২৪ খ্রি: সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় যথারীতি পুলিশ সুপার অফিসে আসেন। পুলিশ সুপার অফিসে প্রবেশ করেই চমকে যান এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন সহকর্মীদের এমন আয়োজন দেখে। সহকর্মীরা অফিসের মূল ফটক হতে ফুল ছিটিয়ে ছিটিয়ে ও লাল গালিচার মাধ্যমে পুলিশ সুপার বরণ করে নেন। এ সময় কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আল-আমিন হোসাইনসহ সকল সার্কেল অফিসার ও প্রায় সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

ফুলেল শুভেচ্ছা শেষে পুলিশ সুপার মহোদয় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও সিনিয়র কর্মকর্তাদের সাথে মত-বিনিময় সভায় যোগদান করেন। মত-বিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির বিষয়ে সভায় যোগদানকৃত পুলিশ কর্মকর্তাদের ব্রিফ করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST