1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
প্রকাশিত সংবাদ এ-র প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাজিতপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান কারামুক্ত

  • প্রকাশ কাল শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩০৩ বার পড়েছে


মোহাম্মদ খলিলুর রহমান
সাড়ে চার মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বাজিতপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনির।
গত ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ।
কারা ফটকের সামনে মনিরকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদ- কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল । এই সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।
২০২৩ সালের ১৮ অক্টোবর ঢাকা গুলশান এলাকা থেকে বাজিতপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনির, পিরিজপুর ইউনিয়ন বিএনপির িসভাপতি মাহমুদ আলম লিটন, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি কাজী এমদাদুল হক কহিনূর, নিকলী উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, নিকলী যুবদলের সদস্য আতাউর রহমান রতন এবং সরারচর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মাস দুয়েক পর বিজ্ঞ আদালত ৫ জনকে জামিন দিলেও মনিরুজ্জামান মনির জামিন পান ১৩৪ দিন পর ।
আজ ১লা মার্চ শুক্রবার কারামুক্ত হয়ে এলাকায় আসলে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বাজিতপুর নিকলীর শত শত নেতাকর্মী ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST