1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাল যার জলা তার, জাল যার হাওর — মোহাম্মদ আমিন উর রশিদ তুহিন হত্যার বিচার দাবিতে তাড়াইলে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন রাজশাহী ব্যাটালিয়ন ১বিজিবি কর্তৃক সীমান্তে অভিযান মদ জব্দ রাজারহাটে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হোসেনপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শেখ হাসিনা কি ফিরবেন, নাকি বাংলাদেশ বদলে গেছে? কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কুমিল্লা ডিসি অফিসে আবেদন
শিরোনাম

মধুপুরে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান

  • প্রকাশ কাল সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৯ বার পড়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

মধুপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অসহায় ৪ জন শারীরিক প্রতিবন্ধীদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তাদের হাতে হুইলচেয়ার তুলে দেন।রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উত্তর টাঙ্গাইলের সুনামধন্য পরিবার কুড়ালিয়া বড়বাড়ীর কৃতি সন্তান ও সামাজিক সংগঠন “মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ”এর উপদেষ্টা মানবতার ফেরিওয়ালা মাহফুজুল আজম রোমেল এর ব্যবস্থাপনায় এবং গ্রুপের উদ্যোগে ৪টি হুইলচেয়ার বিতরণ করা হয়।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে মধুপুর উপজেলার সহকারী কমিশন (ভুমি) জাকির হোসাইন, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কে.এম আব্দুল্লাহ আল-মামুন, মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের সিনিয়র এডমিন ইশতিয়াক আহাম্মেদ সজিব, আলহাজ্ব উদ্দীন এবং গ্রুপের মডারেটর, খালেকুজ্জামান মানিক, খন্দকার বদিউজ্জামান বুলবুল, নবদিগন্ত ব্লাড গ্রুপের সভাপতি সাইফুল্লাহ বিন মানসুর, মধুবন কমিউনিটি সেন্টারের ম্যানেজার তুহিন আহমেদ প্রমুখ উপস্থিত হয়ে হুইলচেয়ার বিতরণ করেন।
এসময় আউশনারা গ্রামের নজরুল ইসলামের ছেলে (সেরিব্রাল পালসি) প্রতিবন্ধী জনি, বেরিবাইদ ইউনিয়নের চুনিয়া গ্রামের সোহেল খানের ছেলে শারীরিক প্রতিবন্ধী নিজাম খান, মধুপুর পৌরসভার টেংরী এলাকার শহীন আলমের ছেলে সোহান ও কুড়ালিয়া ইউনিয়নের জয়নাতলী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে প্রতিবন্ধী উমর ফারুক (হাত পা অবস) কে হুইল চেয়ার বিতরণ করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST