1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

ভালুকায় গোয়াল ঘরের তালা ভেঙে গরু চুরি

  • প্রকাশ কাল বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৭ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা
প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে গোয়াল ঘরের তালা ভেঙে এক ব্যক্তির ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চোরচক্র । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী বসুভিটা এলাকায়। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসব ঘটনায় মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী আমতলী বসুভিটা এলাকার আশ্রব আলী কুমারের ছেলে আবুল বাশার প্রতিদিনকার মতো মঙ্গলবার বিকেলে তিনটি গাই গরু, দু’টি ষাঁড় ও একটি বকনা গরু গোয়াল ঘরে রেখে তালা লাগিয়ে ঘুমাতে যান। শেষ রাতে ঘুম থেকে উঠে দেখেন একটি সঙ্ঘবদ্ধ চোরেরদল গোয়াল ঘরের তালা ভেঙে সবগুলো গরু চুরি করে নিয়ে গেছে।

ভালুকা মডেল থানার এসআই ছামিউল জানান, গরু চুরির ঘটনায় অভিযোগ দায়ের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST