1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা
শিরোনাম
নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ’র কিশোরগঞ্জে কমিটি গঠন

  • প্রকাশ কাল বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৭১ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বীমা এখন বিকাশমান শিল্প।বীমা নিয়ে অতীতে অনেক নেতিবাচক কথা হলেও সেটা অনেকটা কমে এসেছে।এখন দরকার এই শিল্প বিকাশে দক্ষ ও প্রশিক্ষিত বীমা কর্মী তৈরি করা।যার উদ্যোগ ইতোমধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গ্রহণ করেছেন। সেই সাথে বীমা কর্মীদের নানাবিধ সমস্যা ও কর্মের ন্যায্য দাবী দাওয়া আদায়ে “ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইডিএবি)ও কাজ করছে বলে জানান কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম জিএম সজল।

আজ সোমবার (২২ জানুয়ারী) প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের হলরুমে জেলা কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইডিএবি) ‘র কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম জি এম সজল।

নবগঠিত কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি হিসেবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিসিটেড এর জি এম ও ইনচার্জ এফ এম আব্বাস উদ্দীন ও সাধারন সম্পাদক ট্রাষ্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এর এ এমডি আবু বকর ছিদ্দিক নির্বাচিত হয়।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলো সিনিয়র সহ সভাপতি স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স এর পি ডি মো:এস এম সোহাইল সোহেল,সহ সভাপতি মার্কেন্টাইল লাইফ ইন্স্যুরেন্স এর জি এম নাসির উদ্দীন,সাংগঠনিক সম্পাদক আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এর বি এম মো: মিজানুল হক,সহ-সাংগঠনিক আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এর ইউ এম মাহবুব হাসান,কোষাধক্ষ্য ট্রাষ্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এর হাদিউল ইসলাম,সহ কোষাধক্ষ্য ট্রাষ্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এর মো:মাসুদুল হক,প্রচার ও প্রকাশনা সম্পাদক সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর আজিজুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর এ জি এম সুরমা আক্তার সুমি,আপ্যয়ন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ট্রাষ্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এর ওমর ফারুক, কার্যকরী সদস্য পদে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর জি এম ম:মুখলেছুর রহমান ও হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স এর ইনচার্জ কাজী অলিউল্লাহ অলি,উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের কিশোরগঞ্জ শাখা ইনচার্জ জনাব আনিসুর রহমান ।

সমাপনী বক্তব্যে কেন্দ্রীয় চেয়ারম্যান আরও বলেন,এতদিন আমাদের অনেকের কাছেই অজানা ছিল যে, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মতো বীমা জগতেরই একজন সদস্য ছিলেন। তিনি ষাট দশকে আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে ১ মার্চ থেকে কর্মরত ছিলেন। তাই ১ মার্চকে সরকারের পক্ষ থেকে বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রকারান্তরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই শিল্পের উন্নয়নের জন্য যা করণীয় তা তিনি করবেন এবং শিল্পের শৃঙ্খলা বজায় রেখে সরকারী রাজস্ব খাতে অবদান রাখার জন্য পরামর্শ দিয়েছেন। আমরা বিশ্বাস করি, বীমা শিল্পে যারা জড়িত রয়েছেন তার প্রতিটি কথা বাস্তবায়নে নিরলস চেষ্টা করে যাবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST