1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাল যার জলা তার, জাল যার হাওর — মোহাম্মদ আমিন উর রশিদ তুহিন হত্যার বিচার দাবিতে তাড়াইলে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন রাজশাহী ব্যাটালিয়ন ১বিজিবি কর্তৃক সীমান্তে অভিযান মদ জব্দ রাজারহাটে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হোসেনপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শেখ হাসিনা কি ফিরবেন, নাকি বাংলাদেশ বদলে গেছে? কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কুমিল্লা ডিসি অফিসে আবেদন
শিরোনাম

মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন-আসাদ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৫২ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকার মানুষ শুভেচ্ছা জানাতে আসেন। পবা ও মোহনপুর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা কর্মীরা এসে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় আসাদুজ্জামান বলেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন, সেই প্রত্যাশা পুরণ করা আমার প্রধান কাজ। আমি গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছ থেকে যে ভালোবাসা, সম্মান পেয়েছি তাতে আমি ধন্য। এলাকায় ঘোরার সময় আমি মানুষের কাছে জানতে চেষ্টা করেছি তাদের কী চাওয়া। তারা আমাকে তাদের প্রত্যাশার কথা বলেছে।

এখন তাদের সেইসব চাওয়া পূরণ করা আমার কর্তব্য বলে মনে করি। সেগুলো নিয়েই আমি কাজ করে যাবো।
নির্বাচনের দিন থেকেই বিভিন্ন পর্যায়ের মানুষ আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানাতে আসেন। সোমবার বিকেলে তাকে শুভেচ্ছা জানান রাজশাহী জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) নেতারা। নগরীর সিটি হাট সংলগ্ন জেলা আওয়ামী লীগ অফিসে সমিতির সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের নেতৃত্বে জেলার ৭২টি ইউনিয়নের সচিবগণ উপস্থিত থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন।

এসময় এমপি আসাদ বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ বিশ্বের উন্নয়নে রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে তা কোনোদিনও সম্ভব হতো না। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট রাজশাহী গড়ে তুলতে নিজ নিজ কর্মস্থলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্ববান জানান তিনি।

এর আগে সকাল থেকেই বিভিন্নস্থরের মানুষ এমপি আসাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST