1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জ-২ আসনে ধানের শীষের জালাল উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী জনগণের ভালোবাসায় এমপি হলেন  শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুর রহমানের বিশাল জয় হোসেনপুরে মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন নান্দাইল-৯ আসনে’র নব-নির্বাচিত ধানের শীষ ইয়াসের খান চৌধুরী রাজাহাটে ৫৬৩ টি ভোট কেন্দ্রে উৎসবমুখর ভাবে ভোটগ্রহণ মযমনসিংহে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের

নরসিংদী জেলা আইনজীবী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • প্রকাশ কাল সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ বার পড়েছে

নরসিংদী প্রতিনিধি:: নরসিংদী জেলা আইনজীবী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারী) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

নরসিংদীর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসতাক আহমেদ এই শপথ বাক্য পাঠ করান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি।

জেলা আইনজীবী সমিতির দ্বিতীয়বারের মত নির্বাচিত সভাপতি কাজী নাজমুল ইসলামের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মেহেরুন্নেসা।

এসময় সুশিল সমাজের প্রতিনিধি এবং আইনজীবী সমিতির বর্তমান ও প্রাক্তন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী এক বছরের জন্য নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ করেন বর্তমানে দায়িত্বরত সভাপতি কাজী নামজমুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য গত ২৯ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত নির্বাচনে কাজী নাজমুল ইসলাম ও নজরুল ইসলাম রিপন উভয়েই টানা দ্বিতীয়বারের মত নরসিংদী জেলা আইনজীবি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST