1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা শেখ হাসিনার দুঃশাসন ও বিএনপির দুঃসময়ের কান্ডারি-আতিকুর রহমান রুমন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু পাকুন্দি দাখিল পরীক্ষা-২০২৬-এ এ প্লাস (A+) ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা, শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রুবেল রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ কিশোরগঞ্জে গ্রাহককে মিথ্যা বিদ্যুৎ মামলায় হয়রানি ও ৫০ লাখ টাকার ক্ষতিসাধন আপনার সব ব্যক্তিগত তথ্য এখন হ্যাকারদের হাতে বালুতে এত মধু! জেল-জরিমানাও থামাতে পারেনি জলাধার ভরাট মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী
শিরোনাম

অষ্টগ্রামের নন্দিত কবি রফিকুল ইসলাম ভূঁইয়া আর নেই

  • প্রকাশ কাল রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৭৯৩ বার পড়েছে

অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের নন্দিত ও আলোকিত ব্যক্তিত্ব, অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, অষ্টগ্রাম উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি, শুভেচ্ছা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, আধ্যাত্মিক কবি খ্যাত রফিকুল ইসলাম ভূঁইয়া(৭১) আর নেই। রবিবার (৩১ ডিসেম্বর) সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন একাধারে একজন আদর্শ শিক্ষক, সংগঠক, আধ্যাত্মিক কবি, গীতিকার ও সুরকার। তিনি অসংখ্য কবিতা ও আধ্যাত্মিক গান রচনা করেছেন এবং অনেক গানে নিজেই সুর করেছেন। এ পর্যন্ত কবি রফিকুল ইসলাম ভূঁইয়ার চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি যৌথ প্রকাশনাও রয়েছে তার।
কবি রফিকুল ভুঁইয়ার মৃত্যুতে অষ্টগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর ও সম্পাদক তোফায়েল আহমেদ তুষার, শুভেচ্ছা সাহিত্য পরিষদের সহ-সভাপতি রেজাউল করিম সেলিম, অষ্টগ্রাম উদীচি শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি এসএম মোফাজ্জল হোসেন, অষ্টগ্রাম শিল্পকলা একাডেমীর সম্পাদক অজিত দত্ত,সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্পাদক আতাউল গণি গভীর শোক প্রকাশ করেন। তারা তার আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST