1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ভাটারা ৩ জনকে কুপিয়ে আহত-ভাঙচুর লুটপাটের অভিযোগ 

কমিটি-প্রধান মিলে শিক্ষাপ্রতিষ্ঠানের টাকা নয়-ছয়! -ডিজি মাউশি

  • প্রকাশ কাল শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার পড়েছে


অষ্টগ্রাম(কিশোরগঞ্জ)প্রতিনিধি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বেতন ও আনুষঙ্গিক আয়ের হিসাব সরকারের কাছে নেই।কমিটি ও প্রতিষ্ঠান প্রধান মিলে উক্ত টাকা নয়-ছয় করেন। ২৩ ডিসেম্বর মিঠামইন উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অষ্টগ্রাম-মিঠামইনের মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম ও ৯ম শ্রেণীর বিষয়ভিত্তিক শ্রেণী শিক্ষকগণের নতুন কারিকুলাম বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে শিক্ষকদের সাথে মতবিনিময় কালে কমিটি ও প্রতিষ্ঠান প্রধানের সীমাহীন দুর্নীতির কথা তুলে ধরে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন- শীঘ্রই প্রতিষ্ঠানের উক্ত আয় সরকারি তহবিলে জমা নিয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আনুষঙ্গিক ভাতাদি বৃদ্ধি করা হবে। তাছাড়া তিনি পিবিজিএসআই কর্তৃক দেশের ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ লক্ষ টাকা করে বরাদ্দকৃত অনুদানের হিসাব নিকাশ উল্লেখ করে প্রতিষ্ঠান প্রধানদের হুঁশিয়ারি করে বলেন-উক্ত টাকার যথাযথ হিসাব নেয়া হবে। কোন গরমিল পরিলক্ষিত হলে প্রধানদের চাকরি থাকবে না। পরবর্তীতে তিনি নতুন কারিকুলাম বিষয়ে শিক্ষকদের অভিজ্ঞতা চ্যালেঞ্জের মতামত নেন এবং এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST