1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা
শিরোনাম
নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

বাজিতপুর সার্কেল অফিসের আধুনিকীকরনের উদ্বোধন এসপি রাসেল শেখ

  • প্রকাশ কাল বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩০২ বার পড়েছে


সাব্বির আহমেদ মানিক
কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) বাজিতপুরের অফিস কক্ষের সৌন্দর্য বর্ধন ও আধুনিকীকরনের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ।
গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বাজিতপুর ডাকবাংলা মাঠ এর দক্ষিণ পাশে অবস্থিত সার্কেল অফিস কক্ষ উদ্বোধন করা হয়।
শত বছরের পুরোনো সার্কেল অফিসে পৌঁছালে বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এই সময় তিনি সালামি গ্রহন করেন ।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বাজিতপুর সার্কেল অফিস ঘুরে দেখেন এবং অফিসের বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম, নিকলী থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, বাজিতপুর সার্কেল অফিসের পরিদর্শক মোহাম্মদ রুকনুজ্জামান, বাজিতপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, বাজিতপুর শহর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও ফোর্সবৃন্দ।
বাজিতপুর সার্কেলের সৌন্দর্য বর্ধন ও আধুনিকীকরণ পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করায় অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জানান। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর-নিকলী এর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সেবা প্রত্যাশীদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করতে নির্দেশনা দেন।
বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে দুই থানার সকল ইউনিটের অফিসার ও সদস্যবৃন্দ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST