1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিরোনাম
লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০

খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির বস্তায় ২৬ কেজি বিতরণ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে ডিলারের বিরুদ্ধে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে ভাটারা ইউনিয়নের মহিষাভাদুরিয়া খলিলের মোড়ে তালুকদার এন্টারপ্রাইজের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী উপকারভোগীরা।
জানা গেছে, সরিষাবাড়ী খাদ্য গুদাম থেকে প্রত্যেক কার্ডধারীর জন্য ৩০কেজির চালের বস্তা দেওয়া হয়। কিন্তু তালুকদার এন্টারপ্রাইজের গোডাউন গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। খাদ্য গুদাম থেকে ৩০ কেজি সেলাই করা বস্তা নিয়ে প্রত্যেক বস্তা খুলে ৪-৫ কেজি চাল সরিয়ে ২৫-২৬ কেজি করে চাল দিচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
ভুক্তভোগীরা জানান রোববার থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এই ডিলারের মাধ্যমে ৫৬৫ জনের মাঝে চাল বিতরণ শুরু হয়।চাল বিতরণে প্রতি ৩০কেজি বস্তা থেকে রাতের আধারে ৪-৫ কেজি চাল সরিয়ে নেন প্রভাবশালী এই ডিলার।রাতে গুদামে বস্তা খুলে চালের স্তুপ করে নতুন করে বস্তার মুখ সেলাই করেন ডিলার।
কয়েকজন উপকারভোগীরা বলেন, ‘প্রত্যেক বস্তায় ৩০ কেজি করে চাল থাকে।এক বস্তা চালের দাম ৪৫০ টাকা। আমাদের কাছ থেকে ৩০ কেজির দাম ৪৫০ টাকাই নেওয়া হচ্ছে। কিন্তু বস্তাপ্রতি ৪ থেকে ৫ কেজি করে ওজনে কম দিচ্ছে।আমরা গরিব মানুষ। আমাদের কথা কেউ শুনছে না। বাধ্য হয়ে কম চাল নিতে হচ্ছে।এ ডিলার সুষ্ঠুভাবে চাল বিতরণ করে না।দু-একদিনের মধ্যে কার্ডধারী না আসলে তাদের চাল বাহিরে বিক্রি করে দেয়।কার্ডধারীদের বিভিন্নভাবে হয়রানি করা হয়।৪ থেকে ৫ কেজি করে চাল কম দিচ্ছে। আমরা বিভিন্ন সময়ে প্রতিবাদ করেও প্রভাবশালী হওয়াতে অনিয়ম করেই যাচ্ছে। চাল কম দেওয়ায় উপকারভোগিরা বিক্ষুব্ধ হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। ৫৬৫ জন উপকারভোগীর বছরে ৫ বার ১৫ টাকা কেজি দরে ১৫০কেজি চাল সংগ্রহের কথা রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST