1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ মটর বাইক পার্টসের দোকানে প্যাকেটে মূল্য না থাকায় ভোগান্তি গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনলাইনে গণশুনানি ​হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন মাটির মা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতারক জগতের জাদুকর হিসেবে পরিচিত রিজেন্ট সাহেদ আবারো গ্রেফতার
শিরোনাম

হোসেনপুরে ভাতা উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন – এমপি লিপি

  • প্রকাশ কাল শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক সুরক্ষা ও নিরাপত্তা কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌরসভা ও ছয়টি ইউনিয়নের বিভিন্ন প্রান্তিক পর্যায়ের উপকারভোগীদের সাথে এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) হোসেনপুর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম কম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। উপজেলা পরিষদের নাজির রাফিউল হক সুমন ও
গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম কম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল, শহীদ সৈয়দ নজরুল ইসলামের কনিষ্ঠ কন্যা সৈয়দা রাফিয়া নুর রুপা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তানভীর হাসান জিকো,উপজেলা সমাজসেবা অফিসার এহসানুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোখলেসুর রহমান মাস্টার প্রমুখ।বিভিন্ন ভাতা প্রাপ্ত উপকারীদের উদাত্ত আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডা. সৈয়দ জাকিয়া নূর লিপি এমপি বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে ক্ষমতায় গেলে আপনাদের ভাতা বৃদ্ধি করা হবে।জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে উপস্থিত সকলকেই নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন শেখ হাসিনা সরকার নারীদের কল্যাণে সব সময় বিশেষ ভূমিকা রাখছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST