1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ত্রিপলী পুলিশের প্রধান)এর বিশেষ বৈঠক অনুষ্টিত কিশোরগঞ্জ সদরের চৌদ্দশত ইউনিয়ন জামায়াতে ইফতার মাহফিল কিশোরগঞ্জে আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে মানববন্ধন অনুষ্ঠিত বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শতাধিক শিক্ষার্থী নিয়ে ইফতার মাহফিল কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন বেলাবো প্রেসক্লাবে দোয়া, ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ নিকলীতে প্রতিহিংসার বলি সাংবাদিক, এসিল্যান্ডের ক্ষমতার অপব্যবহার সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ আহত- ৮ হোসেনপুরে অবৈধ মাটি কাটা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শিরোনাম

গাজীপুরে জাতীয় সমবায় দিবস পালন

  • প্রকাশ কাল শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২০৪ বার পড়েছে

মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি : 
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে নানা আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালন করা হয়েছে। 

সমবায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় র‌্যালী, আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

শনিবার (৪ নভেম্বর) সকালে গাজীপুর জেলা সমবায় বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে দিবসটি উদযাপন করা হয। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট রীনা পারভীন, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা সমবায় অফিসার মোঃ সাদ্দাম হোসেন। 

সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মঠবাড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুরেন রিচার্ড গমেজ, নুফেল ইসলামী মাল্টিপারপাস কো—অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন গাজীপুর কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন, গীতা পাঠ করেন জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মন্তোষ কুমার গোপ, বাইবেল পাঠ করেন উইলসন রিবেরু।

অনুষ্ঠানে এ বছর গাজীপুরের শ্রেষ্ঠ দুই সমবায়ী ও শ্রেষ্ঠ ১৪ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST