1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিরোনাম
লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০

ফিলিস্তিনের পক্ষে পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল।

  • প্রকাশ কাল শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪৪৩ বার পড়েছে


আবু হানিফ পাকুন্দিয়া :কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার সকালে উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে ইমাম উলামা পরিষদের ব্যানারে এ মিছিল বের করা হয়। মিছিলটি পাকুন্দিয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর ঈদগাহে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, পাকুন্দিয়া উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি রশিদ আহম্মেদ জাহাঙ্গীর হোসাইন, সহ সভাপতি মাওলানা সোলাইমান, মাওলানা জুনায়েদ, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা শহীদ উল্লাহ, মাওলানা সাইফুল্লাহ তারেক, মাওলানা জুনায়েদ, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আ. কাইয়ূম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আমেরিকা মানবাধিকারের কথা বলেন, তারা বিভিন্ন দেশকে মানবতার কথা ফেরি করে বেড়ায়। আজ তারা ফিলিস্তিনি মানুষের উপর হত্যা সমর্থন করেন কিভাবে? জাতিসংঘ ও আমেরিকা আজ ইসরায়েলের হামলাকে সমর্থন দিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম নির্যাতন করে যাচ্ছে, এর প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি।
ইসরায়েলের অবৈধ দখলদারীর প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোন জঙ্গিবাদকে সমর্থন করি না। কিন্তু বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ জারী থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST