1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

র‌্যাব-১৪ এর সিপিসি-২ অভিযানে মাদ্রাসা অপহরণ মামলার প্রধান আসামীকে আটক

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৩৮ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট :

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক যৌথ অভিযানে মাদ্রাসা পড়ুয়া ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী ইসমাঈলকে মৌলভীবাজার থেকে আটক।

গত ১৬/০৫/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় ভিকটিম(১৩) তাহার মাদ্রাসার ক্লাস শেষ করিয়া বাড়ীর উদ্দেশ্যে রওনা করিয়া কিশোরগঞ্জ মডেল থানাধীন লতিবাবাদ ইউনিয়স্থ বড়ভাগ সাকিনস্থ এলাকায় আসিলে বিবাদী মোঃ ইসমাঈল(২১) ও তাহার সহযোগী বিবাদী ২। মোঃ রনি মিয়া(২১) সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের সহায়তায় ভিকটিম(১৩) কে অসৎ উদ্দেশ্যে একটি অজ্ঞাত অটোগাড়ী যোগে অপহরন করিয়া নিয়া অজ্ঞাতস্থানে আটক রাখে। পরবর্তীতে উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলার সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যা কিশোরগঞ্জ জেলার সদর থানার মামলা নং-৪১/২৫২, তারিখ ১৮/০৫/২০২৩খ্রি., ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৩০। বর্ণিত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উক্ত আসামী ভিকটিমকে নিয়ে আত্নগোপনে চলে যায়। তাকে গ্রেফতারের জন্য র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর র‌্যাব-১৪ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে গত ১১/১০/২০২৩খ্রি. ১৪.৪৫ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার সদর থানাধীন শমসের নগর এলাকা হইতে উক্ত মামলার প্রধান আসামী মোঃ ইসমাঈল(২১), পিতা-সোহরাব মিয়া, সাং-মির্জানগর, সিংরইল, থানা-নান্দাইল, জেলা ময়মনসিংহ’কে গ্রেফতার করে ভিকটিম(১৩) কে উদ্ধার করতে সক্ষম হয়।

উক্ত অপহরণ মামলার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST