1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

নতুন পানিতে চলছে মাছ শিকারের মহোৎসব

  • প্রকাশ কাল সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ)

কথায় আছে,’মাছে ভাতে বাঙালি’। মাছ ও বাঙালি একইসুত্রে গাঁথা৷ কিশোরগঞ্জের হোসেনপুরে টানা দুদিনের বৃষ্টিতে চারিদিক পানিতে থৈ থৈ। আর নতুন পানিতে চলছে মাছ শিকারের মহোৎসব। বর্শি,বিভিন্ন ধরনের জাল,বানা,পলো,চাঁই সহ নানা ধরনের ফাঁদ ব্যবহার করে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলে সহ নানা পেশার মানুষ।

জানা যায়,গত বৃহস্পতিবার ও শুক্রবার টানা বৃস্টিতে পুকুর, মাঠ ঘাট সবই তলিয়ে যায়। এতে করে চাষকৃত পুকুরের মাছ চারদিকের পানিতে ছড়িয়ে পড়ে। এসব মাছ ধরে ব্যস্ত সময় পার করছে স্থানীয়রা।

গত রবিবার ও সোমবার এ উপজেলার কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায় বিভিন্ন বয়সের শতশত মানুষ মাছ শিকারে ব্যস্ত৷ কেউ জাল পেতে বসে আছেন, আবার কেউ বর্শি ফেলে বসে আছেন। এসব বর্শি ও জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুই, কাতল, তেলাপিয়া সহ নানান জাতের দেশীয় মাছ।

উপজেলার ঢেকিয়া,ধূলজুরী,বর্শিকুড়া,দ,পুমদী,দরিয়াবাদ,গোবিন্দপুর,নিরাহারগাতী, বিলচাতল,জামাইল গ্রামে গিয়ে দেখা যায় চাষকৃত ফিশারীর পাশ্ববর্তী ধানক্ষেত ও বিলে মানুষ মাছ শিকারে ব্যস্ত। ধূলজুরী গ্রামের কাঠমিস্ত্রী খোকন মিয়া জানান, তিনি এ পর্যন্ত দুদিনে নিজের খাবারের জন্য রেখেও প্রায় তিন হাজার টাকার মাছ বিক্রি করেছেন৷ বর্শিকুড়া গ্রামের দুলাল মিয়া জানান- প্রায় বিশ হাজার টাকার মাছ মেরেছে। দ,পুমদী গ্রামে টিটু মিয়া বলেন – জাহী জাল দিয়ে এই বৃষ্টিতে প্রায় ৩০ হাজার টাকার মাছ ধরেছে।

ডাহরা গ্রামেন সঞ্জিত চন্দ্র শীল জানান, তিনি বছরে মাঝে মাঝে জাল ফেলে মাছ ধরেন। তবে এবারের মাছ ধরার চিত্র ভিন্ন।জাল ফেললেই বড় বড় মাছ ও মাছের পোনা উঠছে। বিলচাতল গ্রামের কয়েকজন জানান, এ বছরের মতো পানি গত ৩০ বছরেও হয়নি৷ ওই এলাকার একেক জন প্রায় এক মন দুই মন মাছ শিকার করেছেন।

এদিকে, বিভিন্ন এলাকায় সস্তা দামে মাছ বিক্রি করতেও দেখা গেছে অনেককে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST