1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর রাজনীতি: দেশ ও মানুষের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার কিশোরগঞ্জে জমি দখল ও খামার নির্মাণের অভিযোগ রাজারহাটে মাদক বিরোধী সচেতনতামূলক প্রচার অভিযান মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভিডিও করায় আক্রমণের শিকার রোগীর পিতা এক ব্যাগ রক্ত, এক পৃথিবী মানবতা ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ভিপি সোহেল হোসেনপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধনএম,পি মাজহারুল ইসলাম, সবুজ বাংলাদেশ গড়ার শপথ।
শিরোনাম

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন-এমপি লিপি

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৭৮ বার পড়েছে

শাফায়েত নাজমুল : কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ ১ ( কিশোরগঞ্জ সদর – হোসেনপুর ) আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নুর লিপি | মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় ৷ এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজাল সহ জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও ভাতৃ-প্রতিম সংগঠনের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন ৷ পরে একে একে জেলা প্রশাসন সহ সরকারি – বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় ৷ পরের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি তার নির্বাচনী এলাকা হোসেনপুরেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ৷ এ সময় উপজেলা আওয়ামী লীগ , ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন ৷

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST