1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
এলো প্রাণের ভাষার মাস মাদকাসক্তি তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটিঃ চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান ময়মনসিংহে হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ আসন্ন নির্বাচন ও জনগণের প্রত্যাশা সার্বভৌমত্ব রক্ষা এবং গনতন্ত্র রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ – সোহেল হোসেন কায়কোবাদ ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি ছেড়ে দেওয়ায় -ডেপুটি জেলার বরখাস্ত দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, ঐতিহাসিক জনসভায় নির্বাচনী অঙ্গীকার কিশোরগঞ্জ সদর–হোসেনপুরে ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক: মাজহারুল ইসলামের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময়

হোসেনপুরে চিরকুট লিখে মর্ডান হাসপাতালের চিকিৎসকের আত্মহত্যা

  • প্রকাশ কাল রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৪৪ বার পড়েছে


সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে চিরকুট লিখে আরিফুল ইসলাম (৩০) নামে স্থানীয় মর্ডান হাসপাতালের এক এমবিবিএস চিকিৎসক সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। গত শনিবার (৫ আগষ্ট) রাত সাড়ে ১২টার দিকে হোসেনপুর পৌর এলাকার ঢেকিয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ডা: আরিফুল ইসলাম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি হোসেনপুর ফায়ার সার্ভিস সংলগ্ন বেসরকারি মডার্ন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১১ ডিসেম্বরে ডা: আরিফুল ইসলাম পাশের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে ডা:শাহিন সুলতানা মীরাকে বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর স্বামী-স্ত্রী দুজনই ওই হাসপাতালে কর্মরত থেকে সপরিবারে স্থানীয় একটি বাসায় ভাড়া থাকতেন। গত কয়েক মাস ধরে নানা বিষয় নিয়ে ডা:আরিফুল ইসলামের সাথে তার স্ত্রীর মনোমালিন্য চলছিলো। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে তিনি ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ একটি চিরকুট লিখে তিনি আত্মহত্যা করেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST