1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিরোনাম
লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০

দীর্ঘদিন ছুটি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

  • প্রকাশ কাল রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৮২ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

দীর্ঘদিন ছুটি শেষে ক্লাস শুরু হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৬ জুলাই) ঈদ এবং গ্রীষ্মাবকাশ ছুটি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে।

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম শুরু হয়।

দীর্ঘ ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বাংলা বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, ঈদের ছুটির পর আজ ক্লাস শুরু হয়েছে। শিক্ষক, বন্ধু, সহপাঠীদের অনেক দিন পর পেয়ে খুব আনন্দ অনুভব করছি।

সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিয়া তালাত বলেন, ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয়কে খুব মিস করেছি। ছুটির পর ক্যাম্পাসে এসে সবাইকে আবার কাছে পেয়ে আমি আনন্দিত। সবার সঙ্গে কুশল বিনিময় করে দিনটি উদযাপন করছি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী। ছুটির পর আজ শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রাণ ফিরে পেয়েছে। বিশ্ববিদ্যালয় আপন ছন্দে সামনের পথে অগ্রসর হবে।

১৮ জুন (রবিবার) থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ছুটি শুরু হয়েছিল। উল্লেখ্য, ৯ জুলাই (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST