1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী
শিরোনাম

ভৈরবে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

  • প্রকাশ কাল বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩১৭ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জে ডিবি কর্তৃক ভৈরব থানা এলাকায় থেকে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

১৩-০৬-২০২৩ খ্রি: তারিখ রাত্রি ২২.০৫ ঘটিকায় ১২ (বারো) কেজি গাঁজাসহ ভৈরব থানার কালিকাপ্রসাদ বিসিক শিল্পনগরী এলাকায় চান মিয়া (৫৫)কে গাঁজা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করেন। ধৃত চান মিয়া(৫৫) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আমলাপাড়া এলাকার মৃত মালু মিয়ার ছেলে।

১৩-০৬-২০২৩ খ্রি: তারিখ রাত্রি ২২.১৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীকে গ্রেফতার করে বিবাদীর নিজ হেফাজতে থাকা ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাত্রি ২২.৫০ ঘটিকায় জব্দ করেন । গ্রেফতারকৃত বিবাদীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্ন অঞ্চল থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন। স্থানীয় লোকজনের মতে, ধৃত চান মিয়া (৫৫)এর এহেন কর্ম এলাকার বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রসহ যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

এ ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST