1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি
শিরোনাম
কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে তথ্য সংগ্রহকালে কিশোর গ্যাংয়ের হামলায় আহত সাংবাদিক

  • প্রকাশ কাল শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩০৫ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে কিশোর গ্যাংয়ের হামলায় দৈনিক অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার ঈসা মোহাম্মদ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) রাত আনুমানিক ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার জামতলা এলাকায় শহীদ মিনার সংলগ্ন এ ঘটনাটি ঘটেছে। আহত সাংবাদিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এ ঘটনায় সাংবাদিক সমাজের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা।

সাংবাদিক ঈসা মোহাম্মদ বলেন, চট্টগ্রাম বায়জিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার জামতলা এলাকার চট্টগ্রাম বন উত্তর বিভাগ গং ও বেলায়েত হোসেন মুন্সী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধের তথ্য সংগ্রহকালে, আমার সহযোদ্ধা দৈনিক দেশের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. জাকির হোসেন,সাপ্তাহিক অপরাধ ঘোষণা পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. জিয়াউল হক, দৈনিক বাংলা টুডে পত্রিকার বার্তা সম্পাদক মো. মুফাসসিরুল হক,দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি বিদ্যুৎ দেব, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. হেলাল উদ্দিন এবং বায়জিদ বোস্তামী থানার দায়িত্বরত এস আই খোরশেদ আলমসহ উপস্থিত সকলের সামনে কিশোর গ্যাং সদস্যরা মধ্যযুগীয় বর্বর কায়দায় আমার উপর হামলা চালায়। হামলাকারীদের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মৃত আব্দুর রবের ছেলে মো.আনোয়ার হোসেন ছিল। কিশোর গ্যাং সদস্যরা আমার শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারে।

চট্টগ্রামে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার ঈসা মোহাম্মদের উপর হামলার ঘটনার দায়ী কিশোর গ্যাং লিডার আনোয়ার হোসেনসহ অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST