1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
ময়মনসিংহে বিএনপি-৮ জামায়াত-২ ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জ-২ আসনে ধানের শীষের জালাল উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী জনগণের ভালোবাসায় এমপি হলেন  শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্ব গণমাধ্যমে বিএনপি ও তারেক, বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুর রহমানের বিশাল জয় হোসেনপুরে মসজিদে মসজিদে বিএনপির দোয়া কর্মসূচি পালন নান্দাইল-৯ আসনে’র নব-নির্বাচিত ধানের শীষ ইয়াসের খান চৌধুরী রাজাহাটে ৫৬৩ টি ভোট কেন্দ্রে উৎসবমুখর ভাবে ভোটগ্রহণ মযমনসিংহে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের

কিশোরগঞ্জে মাদক সেবন করে বাড়ীতে হামলার অভিযোগ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২২৪ বার পড়েছে


নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ জেলা সদর চয়না বৌলাই হাসিনা আক্তারের বাড়ীতে আসাদ,কাঞ্চন গংরা মাদক সেবীদের নিয়ে বাড়ীতে হামলা করে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে।
কিশোরগঞ্জ মডেল থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, চয়না বৌলাই এলাকার বিজিবি সদস‍্য আব্দুল রাজ্জাকের স্ত্রী হাসিনা আক্তারের বাড়িতে গত ১৩/৪/২০২৩ খ্রীঃ রাত ১০ ঘটিকায় আসাদ ও কাঞ্ছন গংরা মাদক সেবন করে প্রায়ই তার বাড়িতে ইট পাটখেল নিক্ষেপ করে। ঘটনার দিন এ বিষয়ে আমি প্রতিবাদ করিলে বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায় এবং হাসিনাকে মারপিঠ করে শ্লীলতাহানি করার চেষ্টা করে। আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন‍্য নিয়ে আসে। আহত হাসিনা বলেন তাদের অত‍্যাচার থেকে বাঁচতে বিভিন্ন সময় এলাকার গণ‍্যমান‍্য ব‍্যক্তিদের স্মরণাপন্ন হলেও কোন ফল পাইনি। ঐই চক্রটি এর আগেও আমার জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করে এবং ৫০-৬০টি বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলে এবং আমার পরিবারের লোকজনকে হত‍্যা করে লাশ গুম করার হুমকি দেয় । এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় ২০/১১/২০১৪ খ্রীঃ তারিখে একটি সাধারণ ডায়েরি করা হয়। যাহার নং ১১৬২। বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। তার প্রেক্ষিতে এস আই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার স্থল পরিদর্শন করে এসেছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে এস আই রুহুল আমিন বলেন ঘটনাস্হল পরিদর্শন করেছি মামলা রুজু বাদী চাইলে মামলা রুজু করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST