1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার পেলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ইটনা বিএনপির সভাপতির পরিবারের বিরুদ্ধে সরকারি কলেজের পুকুর দখলের অভিযোগ ঢাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক বিভাগীয় প্রধানের সনদ ভুয়ার অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন লিবিয়ার চীফ অব মিশন এবং লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এর বৈঠক অনুষ্টিত তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদান হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কর্মস্থল ফাঁকি দিয়ে ডা. তারেক চিকিৎসা দেন মধুপুরের বিভিন্ন ক্লিনিকে যুদ্ধ বিরতিতে ইরান ১০ দফার কঠোর শর্ত সারা দেশে কালবৈশাখী হতে পারে
শিরোনাম

নন্দীগ্রামে বিএনপি অফিসে হামলা ও আগুন

  • প্রকাশ কাল শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৪১৯ বার পড়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপি অফিসে হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

গত শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর জানান, শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে আমাদের অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের প্রস্তুতি চলছিল। এসময় আমরা থানা থেকে অনুমতির নেয়ার জন্য নেতাকর্মীরা থানাতেই ছিলাম। ইফতারির পোলা রান্নার জন্য অফিসে তিনজন আদা, রসুন ও পেঁয়াজ বানাচ্ছিল। এমন সময় মুখ বান্ধা কয়েকজন লোক অফিসে ঢুকে আগুন ধরিয়ে দেয় ও চেয়ার ভাঙচুর করে। আগুনে অফিসের চেয়ার ও ব্যানার পুড়ে গেছে।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, শনিবার অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের আয়োজন চলছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আছে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের। এরইমধ্যে এ ঘটনা ঘটলো।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর তানভীর হাসান বলেন, খবর পেয়ে আমরা সেখানে গিয়ে ছিলাম। আমরা যাওয়ার আগেই আগুন নিভানো হয়েছে। চেয়ার ও একটি ব্যানার পুরে গেছে।

এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনা শুনেছি। তবে কোন অভিযোগ পাইনি ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST