1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ মটর বাইক পার্টসের দোকানে প্যাকেটে মূল্য না থাকায় ভোগান্তি গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনলাইনে গণশুনানি ​হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন মাটির মা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতারক জগতের জাদুকর হিসেবে পরিচিত রিজেন্ট সাহেদ আবারো গ্রেফতার
শিরোনাম

সিরাজগঞ্জের রতনকান্দিতে মাসব্যাপী ইফতার বিতরণ করছে “আমরা সকলের জন্য”

  • প্রকাশ কাল শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৯৪ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে ম্যাসবাপী অসহায় দরিদ্র ও রোজাদারদের কাছে ইফতার পৌঁছে দিচ্ছে সেচ্ছাসেবী সংগঠন “আমরা সকলের জন্য” গ্রুপ। ইফতার সামগ্রী পেয়ে বেশ খুশি দরিদ্র এই মানুষেরা।

প্রতিদিন ৫০ থেকে ৭০ জনের কাছে পৌঁছে যাচ্ছে এই ইফতার। প্রতিটি গ্রামে অসহায় ও দরিদ্রদের খুজে বের করে ইফতার বিতরণ করে বেশ খুশি গ্রুপটির সদস্যরা।

জানাযায় বাহুকা গ্রামের একদল যুবকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় গ্রুপটি। নিজ হাতে রান্না করে প্রতিদিন বাড়ি বাড়ি ইফতার পৌঁছে দিচ্ছে তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায় দুপুর থেকে রান্না শুরু করে বেশ ব্যাস্ত সময় পার করছে সেচ্ছাসেবীরা।

সেচ্ছাসেবী গ্রুপের সদস্য রনি বলেন, রোজা রেখে সবাইকে ইফতার দেওয়ার মাঝে আত্মতৃপ্তি আছে।

মিঠু,শরিফ,জুবায়ের,শাহীন,হাসান,রহিম,বিপ্লব, সাব্বির, ফারুকও রতন সহ বেশ কিছু সেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

গ্রুপটির প্রধান আশিক ইমরান বলেন যখন আমরা ইফতার নিয়ে যাই তাদের মুখের হাসি টা দেখলে মন ভরে যায়। অনেকেই ইফতার পেয়ে খুশিতে কান্না করে। আমরা চেষ্টা করে যাচ্ছি এসকল মানুষের মুখে হাসি ফুটাতে।আশাকরি সকলের সহযোগিতা থাকলে রতনকান্দি ইউনিয়নে মাসব্যাপী ইফতার বিতরণ করবো।

তিনি আরো বলেন শুধু ইফতার বিতরণ নয় আমার জন্মভূমি রতনকান্দি ,বাহুকার মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকতে চাই।সামর্থ্য অনুযায়ী এসকল মানুষের পাশে দাড়ানোর আহব্বান জানিয়েছেন সংগঠনের প্রধান আশিক ইমরান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST