1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ

  • প্রকাশ কাল রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২২৬ বার পড়েছে


সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে সাইফুল ইসলামকে (৪৫) ষাট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও ট্রাক জব্দ করা হয়েছে।

রোববার (১২ মার্চ) দুপুরে উপজেলার মধ্য গোবিন্দপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের মধ্য গোবিন্দপুর গ্রামে অন্যের বাড়ির পাশে কৃষি জমি নষ্ট করে পুকুর খননে ভেকু দিয়ে মাটি কাটা ও বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় তাৎক্ষণিক ষাট হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST