1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে ব্রি ধান-১০৩ এর বাম্পার ফলন,ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত শেরপুর সীমান্তে ১৭ লাখ ৯৬ হাজার টাকার ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ হোসেনপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন নিলুফা আক্তার রূপা নিকলীতে বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু, বায়ান্ন জন হাসপাতালে সরিষাবাড়ীতে জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে এক কৃষকের আধা পাকা ধান নষ্টের অভিযোগ নবী নগরে অস্ত্রধারীদের মহড়া, মেঘনা পাড়ে বালু লুটে আতঙ্কঅসহায়ত্বের আরেক নাম সলিমগঞ্জ ও বড়িকান্দি কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু চুরি-ছিনতাই থেকে খুন-সংঘর্ষ, অপরাধ ঠেকাতে ক্যামেরার চোখে কিশোরগঞ্জ শহর রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন
শিরোনাম

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় রিকশাচালক নিহত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৪২১ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় শরিফ হোসেন (২৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনার পরে স্থানীয় এলাকাবাসীরা ঘাতক বাসটিকে আটকিয়ে রেখে ভাংচুর করে।

পরে পুলিশ খবর পেয়ে দুর্ঘটনার স্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক শরিফ হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লার সেরাবত আলীর ছেলে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জের এস আই পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে পৌর শহরের মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় এলে একটি রিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রিকশাচালক শরিফ নিহত হন।

স্থানীয় এলাকাবাসীরা ঘাতক বাসটি আটক করে ভাঙচুর চালায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয় এলাকাবাসীরা বাধা দেয়। এ সময় এক পর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয় এলাকাবাসীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST