1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি
শিরোনাম
কিশোরগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল

মিঠামইনে আসছেন- প্রধানমন্ত্রী

  • প্রকাশ কাল রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৬ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে নির্মাণাধীন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করতে মিঠামইনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। আগামী ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) তার এ সফরের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের খবরে উচ্ছ্বসিত হাওরবাসী। এছাড়াও মিঠামইনে জনসভায় হাওরের উন্নয়ন-কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

স্থানীয় প্রশাসন প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। দলীয় নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষা লাখো জনতার। মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, বাজিতপুর, নিকলী, করিমগঞ্জসহ কিশোরগঞ্জের আশপাশের জেলা থেকেও হাজার হাজার নেতাকর্মী এ জনসভায় যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি মিঠামইন সফরের বিষয়টি প্রায় চূড়ান্ত। দফায় দফায় প্রস্তুতি সভা করে জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে বর্ষা মৌসুমে মিঠামইনে এসেছিলেন। তখন উনার হেলিকপ্টার নামানোর মতো জায়গাও ছিল না। ওই সময়ে উপজেলা হাসপাতালের সামনে গাছ কেটে হেলিকপ্টার নামানোর ব্যবস্থা করা হয়েছিল। সেখন থেকে সভা মঞ্চে যাওয়ার জন্য দুটি নতুন রিকশা কিশোরগঞ্জ থেকে আনা হয়েছিল। প্রধানমন্ত্রীর কারণেই এক সময়ে অবহেলিত হাওরে উন্নয়ন হয়েছে। আমার বিশ্বাস তিনি নিজেই অভিভূত হয়ে যাবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST