1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত শহরের শৃঙ্খলা ও জনচলাচল স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যা নিউজ নির্বাচনী এলাকায় প্রতিবাদের ঝড় গ্রাহকের নামে মিথ্যা মামলা দিয়ে ফেঁসে গেলেন বিউবো প্রকৌশলী গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সজীব আহমেদ শাহিন “অপচয়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্ব: সুশাসন ও অর্থনৈতিক পুনর্জাগরণের নতুন ভিত্তি” খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব, খেলা যদি হয় পেশা, তবে পরিবার পাবে ভরসা — প্রতিমন্ত্রী শরিফুল আলম জামিনে মুক্তি পেলেও নিজ বাড়িতে যেতে দেয়নি ভাঙচুর-লুটপাটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
শিরোনাম
হোসেনপুরে শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত শহরের শৃঙ্খলা ও জনচলাচল স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যা নিউজ নির্বাচনী এলাকায় প্রতিবাদের ঝড় শান্তিরক্ষার নতুন বাস্তবতা ও বাংলাদেশের অগ্রযাত্রা গ্রাহকের নামে মিথ্যা মামলা দিয়ে ফেঁসে গেলেন বিউবো প্রকৌশলী গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সজীব আহমেদ শাহিন “অপচয়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্ব: সুশাসন ও অর্থনৈতিক পুনর্জাগরণের নতুন ভিত্তি” খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব, খেলা যদি হয় পেশা, তবে পরিবার পাবে ভরসা — প্রতিমন্ত্রী শরিফুল আলম জামিনে মুক্তি পেলেও নিজ বাড়িতে যেতে দেয়নি ভাঙচুর-লুটপাটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা

  • প্রকাশ কাল শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৬ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুছকে (৫০) গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথায় এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল কুদ্দুছ দেশীগ্রামের বাসিন্দা তিনি সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ও ভোগলমান চারমাথা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ২০ থেকে ২৫ জন পূর্ব বাংলার সর্বহারা পাটির অস্ত্রধারী সদস্যরা ভোগলমান চারমাথা বাজারে আসে। তারা হ্যান্ড মাইকে বাজারের লোকজনকে বাজার ত্যাগ করার নির্দেশ দেয়। পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতংকের সৃষ্টি করে। পরে আব্দুল কুদ্দুস সরকারের ছেলের কীটনাশক দোকানে ঢুকে পড়ে তারা। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই উপর্যপরি কয়েক রাউন্ড গুলি চালিয়ে আব্দুল কুদ্দুস সরকারের মৃত্যু নিশ্চিত করে এলাকা ত্যাগ করে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আব্দুল কুদ্দুছ দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা এলাকায় নিজের সার ও কীটনাশক দোকানে বসে ছিলেন। সে সময় ১৫-১৬ জন দুবৃত্ত দোকানের ভিতরে ঢুকে আব্দুল কুদ্দুসের বুকে গুলি করেছে। পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহের পাশাপাশি সুরতহাল প্রতিবেদন করছে।

এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (উল্লাপাড়া ও তাড়াশ সার্কেল) অমৃত স‚ত্রধর জানান, সংবাদ পেয়ে তাড়াশ থানার ওসির নেতৃত্বে পুলিশ টিম পাঠানো হয়েছে। ঘটনার পর্যবেক্ষণ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST