1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার পেলেন ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ইটনা বিএনপির সভাপতির পরিবারের বিরুদ্ধে সরকারি কলেজের পুকুর দখলের অভিযোগ ঢাকায় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক বিভাগীয় প্রধানের সনদ ভুয়ার অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন লিবিয়ার চীফ অব মিশন এবং লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এর বৈঠক অনুষ্টিত তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদান হোসেনপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কর্মস্থল ফাঁকি দিয়ে ডা. তারেক চিকিৎসা দেন মধুপুরের বিভিন্ন ক্লিনিকে যুদ্ধ বিরতিতে ইরান ১০ দফার কঠোর শর্ত সারা দেশে কালবৈশাখী হতে পারে
শিরোনাম

নেত্রকোণায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯২ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নেত্রকোণা জেলায় শুরু হলো ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৩ এর জেলা পর্যায়ের বাছাই। বয়সভিত্তিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ৩দিনের প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করে নেত্রকোণা জেলা ক্রীড়া অফিস। সকালে নেত্রকোণা জেলা স্টেডিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন খন্দকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নাছের তালুকদার মিলু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিভাবান ৫০ জন বালক অংশ নেয় এই প্রশিক্ষণে। কোচের দায়িত্ব পালন করেন ফুটবল কোচ মোঃ রায়হান মাসুদ রাজীব।  তিন দিনের প্রশিক্ষণ শেষে প্রতিভাবান ৬ জন খেলোয়াড় ময়মনসিংহ বিভাগীয় দলের বাছাইয়ে অংশ নেয়ার সুযোগ পাবে। দেশের ৮টি বিভাগীয় দল নিয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩। এই প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের আয়োজন করবে ক্রীড়া পরিদপ্তর।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST