1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিকলীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএ’র স্মারকলিপি” সচেতনতাই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে—বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ডিজিটাল বিচারের কাঠগড়ায় মানুষ: সিদ্ধান্ত প্রযুক্তির, জবাবদিহি কার? নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ব্যবসায়ী-যুবদল নেতার পাল্টাপাল্টি মামলা
শিরোনাম

তাড়াইল সহিলাটী মাদরাসার আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৫ বার পড়েছে

জুবায়ের আহমাদ জুয়েলঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সহিলাটি আবদুল হালিম হুসাইনিয়া দাখিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের (২০১৮-১৯ ব্যাচ) উদ্যোগে অত্র মাদরাসার প্রাক্তন শিক্ষিকা মৃত কল্পনা আক্তার এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় সহিলাটি আবদুল হালিম হুসাইনিয়া দাখিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী জুবায়ের আহমাদ জুয়েল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, অত্র মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুস সাত্তার আইনুল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা আজ গর্বিত। কারন আমাদের হাতে গড়া ছাত্ররা মৃত্যুর পরেও তাদের শিক্ষাগুরুকে ভুলে না। তারা শিক্ষাগুরুর স্বরণে ‘জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আমরা সবসময় স্রষ্টার দরবারে প্রার্থনা করি তিনি যেন এসমস্ত ছাত্রদের জীবনকে সাফল্যমন্ডিত করেন। তারা যেন শিক্ষার সর্বোচ্চ স্থরে পৌঁছাতে পারে। দেশ ও মানবতার কল্যানে কাজ করতে পারে।

এসময় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, সিটিজেন অফ সুইডেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি ভূঁইয়া। তিনি বলেন, একাত্তরের স্বাধীনতা সংগ্রামে বীরত্বের সাথে যুদ্ধ করেছি পাকিস্তানি হানাদারদের বিরোদ্ধে। আমরা ছিনিয়ে এনেছি স্বাধীনতা। আমরা পেয়েছি লাল-সবুজ পতাকা। এই পতাকার মান অক্ষুন্ন রাখার জন্য আগামী প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে। ঘুরে দাঁড়াতে হবে সকল অপশক্তির বিরুদ্ধে। এসময় তিনি দেশ এবং স্বাধীনতার উপর নিজের রচিত কবিতা ও সংগীত পরিবেশন করে শুনান শিক্ষার্থীদের।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,
সহিলাটি আবদুল হালিম হুসাইনিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মুফতি আবু তাহের মেসবাহ, সহকারী শিক্ষক মাওলানা দেওয়ান মুহাম্মাদ রঈস উদ্দীন, সহকারী শিক্ষক মাওলানা আবুল কাশেম, সহকারী শিক্ষক মুজিবুর রহমান, সহকারী শিক্ষক আবুল বাশার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মাদরাসার প্রাক্তন শিক্ষিকা মরহুমা কল্পনা আক্তার সহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আবু তাহের মেসবাহ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST