1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
এলো প্রাণের ভাষার মাস মাদকাসক্তি তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম’র নতুন কমিটিঃ চেয়ারম্যান আবু সালেহ, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান ময়মনসিংহে হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ আসন্ন নির্বাচন ও জনগণের প্রত্যাশা সার্বভৌমত্ব রক্ষা এবং গনতন্ত্র রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ – সোহেল হোসেন কায়কোবাদ ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি ছেড়ে দেওয়ায় -ডেপুটি জেলার বরখাস্ত দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, ঐতিহাসিক জনসভায় নির্বাচনী অঙ্গীকার কিশোরগঞ্জ সদর–হোসেনপুরে ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক: মাজহারুল ইসলামের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময়

লালপুরে সিএনজি-পাওয়ার ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • প্রকাশ কাল রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৩ বার পড়েছে


সোহেল রানা রাজশাহী
ব্যুরো

নাটোরের লালপুরে ইট বোঝাই পাওয়ার ট্রলি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আমিরুল সরকার (৩৭) নামে একজন নিহত হয়েছেন। অপর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২২ জানুয়ারি ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর পৌরসভার গবাদিপশুর হাট মধুবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল সরকার (৩৭) বড়াইগ্রামের হাটুয়া গ্রামের মৃত আবেদ সরকারের ছেলে। আহত ব্যক্তি উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের ভোলা মুন্সীর ছেলে আসলাম উদ্দিন (৪৫)।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর পৌরসভার গবাদিপশুর হাট মধুবাড়ি নামক স্থানে ইট বোঝাই পাওয়ার ট্রলি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়ে আমিরুল সরকার ঘটনায়স্থলেই মারা যান। অপর আহত আসলাম উদ্দিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাসানুজ্জামান বলেন, নিহত ব্যক্তি ঘটনাস্থালেই মারা যান। আহত রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ঘাতক পাওয়ার ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ আত্মীয়ের মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেয়ে সড়ক আইনে মামলা করা হবে।
ফোন নং01792118745
সোহেল রানা রাজশাহী
ব্যুরো

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST