1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজে আলোচনা ও দোয়া মাহফিল মদনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মৌসুমী হত্যা মামলায় রিফাতের যাবজ্জীবন কারাদণ্ড উলিপুরের কামাল খামার মাদ্রাসা অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বেলাবোতে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক -১ ‎হোসেনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজামানের মতবিনিময় সভা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা শিক্ষার আলো ছড়াতে প্রয়োজন পরিবার ও বিদ্যালয়ের সেতুবন্ধন
শিরোনাম

পাকুন্দিয়ায় বিনামূল্যে বরাদ্দকৃত ৩০ বস্তা সরকারি সার জব্দ

  • প্রকাশ কাল শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৭৩ বার পড়েছে

আবু হানিফ পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষকের জন্য বিনামূল্যে বরাদ্ধকৃত ৩০ বস্তা সার পাচার করার সময় জব্দ করা হয়েছে।পাকুন্দিয়া উপজেলা থেকে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলায় পাচার করার সময় সরকারি ৩০ বস্তা (ডিএপি, টিএসপি, পটাশ) সার উদ্ধার করেছে উপজেলা কৃষি বিভাগ।
শুক্রবার ( ১৮ ই নভেম্বর) সকালে উপজেলার সুখিয়া ইউনিয়নের হরশী বাজার থেকে ৩০ বস্তা সার নিয়ে পার্শ্ববর্তী উপজেলা হোসেনপুরের ঠাডাকান্দা বাজারে নিয়ে যাওয়ার সময় গলাচিপা বাজারের কাছে আটক করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন। পরে সার নিয়ে হরশী বাজারের বিএডিসি অনুমোদিত বীজ ও সার ডিলার প্রান্ত ট্রেডার্স এর প্রোপাইটর সাইফুল ইসলাম ( বকুল) এর দোকান থেকে কালোবাজারি করে পাচার হচ্ছিল বলে জানান টমটম ড্রাইবার ও ঠাডার কান্দা বাজারের সার ব্যাবসায়ী আসাদ।
এ বিষয়ে ঠাডার কান্দা বাজারের সার ব্যবসায়ী আসাদ জানান, তিন জাতের সার ২৬২০০ টাকা মূল্যে ক্রয় করেছেন হরশী বাজারের বিএডিসি অনুমোদিত বীজ ও সার ডিলার প্রান্ত ট্রেডার্স এর প্রোপাইটর সাইফুল ইসলাম ( বকুল) এর দোকান থেকে। তবে তার অজানা ছিল এগুলো সরকারি সার।
ঘটনার পর থেকে হরশী বাজারের বিএডিসি অনুমোদিত বীজ ও সার ডিলার প্রান্ত ট্রেডার্স এর প্রোপাইটর সাইফুল ইসলাম ( বকুল) দোকান ও মোবাইল বন্ধ করে গা ঢাকা দিয়েছেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি কালোবাজারি চক্র সরকারিভাবে আমদানি করা সার পাকুন্দিয়া উপজেলা থেকে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলায় পাচার করছে। এসময় গাড়িসহ ৩০ বস্তা (ডিএপি, টিএসপি, পটাশ) সার উদ্ধার করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু ঘটনার সততা নিশ্চিত করে বলেন সার গুলো আমাদের জিম্মায় আছে, উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি এসে সরজমিনে দেখে ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST