1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেলাবো প্রেসক্লাবে দোয়া, ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ নিকলীতে প্রতিহিংসার বলি সাংবাদিক, এসিল্যান্ডের ক্ষমতার অপব্যবহার সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ আহত- ৮ হোসেনপুরে অবৈধ মাটি কাটা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা মারকাজুত তাক্বওয়ার দ্বিতীয় শাখা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন উদ্বোধন ও ইফতার মাহফিল তাড়াইলে প্রিয়জনদের মাঝে এমদাদুল্লাহর ঈদ উপহার মধুপুরে রাবার বাগানের জমি উদ্ধার অভিযান তাড়াইলে ভূয়া দলিল, মাঠ রেকর্ড, পর্চা দিয়ে তুলে নিচ্ছে ব্যাংক ঋণ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল কটিয়াদীতে ঈদকে সামনে রেখে ৪ হাজার ৫৩৯ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন
শিরোনাম

গাজীপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৩১৪ বার পড়েছে

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে বালক-বালিকাদের নিয়ে ব্যাডমিন্টন খেলা প্রতিযোগিতা ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর রবিবার সকালে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে গাজীপুর জেলা ক্রীড়া অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ক্সসয়দ মোরাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালক এস. এম. আনোয়ারুল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী।
প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগিদের খেলা পরিচালনা করেন চান্দনা স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল আজাদ, ইউরিকা এঞ্জেল স্কুলের ক্রীড়া শিক্ষক নজরুল ও মোক্তাদির রহমান। মেয়ে প্রতিযোগিদের খেলা পরিচালনা করেন মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জেসমিন আক্তার, কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নন্দিতা মন্ডল ও জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুফিয়া সুলতানা।
সার্বিক সহযোগিতায় ছিলেন জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বলা রাণী সাহা।
 জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী জানান, ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন বালক প্রতিযোগি ও ১৪ জন বালিকা প্রতিযোগি অংশ গ্রহণ করে।
তিনি আরও জানান, আগামী ২৪ অক্টোবর বালক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ফাইনাল খেলায় অংশ গ্রহণ করবে ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ ও ইউরিকা এঞ্জেল স্কুল এবং বালিকা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় ও জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST