1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিক আরজু আকন্দসহ ৮ জনের নামে ষড়যন্ত্রমূলক মামলা বাতিলের দাবিতে মানববন্ধন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট প্রাণীদের প্রতি নির্মমতাঃআইন কি বলে নানা সমস্যায় জর্জরিত তাড়াইল ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে | চিকিৎসা সেবা ব্যাহত দুর্নীতির আখড়া ময়মনসিংহ সিটি করপোরেশন স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকার লুটপাটের অভিযোগ ময়মনসিংহে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মধুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে কোমড়ের হাড় ভেঙ্গে অজ্ঞান করে রাস্তায় ফেলে আসলো স্বামী, কামড়ালো কুকুর কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে বহির্বিভাগে সেবা নিতে রোগীদের ভোগান্তি চরমে ভৈরব পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ অর্থ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম
সাংবাদিক আরজু আকন্দসহ ৮ জনের নামে ষড়যন্ত্রমূলক মামলা বাতিলের দাবিতে মানববন্ধন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট প্রাণীদের প্রতি নির্মমতাঃআইন কি বলে ময়মনসিংহ সাহিত্য সংসদের ৩বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা নানা সমস্যায় জর্জরিত তাড়াইল ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে | চিকিৎসা সেবা ব্যাহত দুর্নীতির আখড়া ময়মনসিংহ সিটি করপোরেশন স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকার লুটপাটের অভিযোগ ময়মনসিংহে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মধুপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে কোমড়ের হাড় ভেঙ্গে অজ্ঞান করে রাস্তায় ফেলে আসলো স্বামী, কামড়ালো কুকুর হোসেনপুরে খালেদা জিয়ার সুস্থতা কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ

তারাকান্দা ভূমি দস্যূ, মাদক কারবারী, চুরি মামলার চিহ্রিত আসামির বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৬৬১ বার পড়েছে
Exif_JPEG_420

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
তারাকান্দায় ভূমি দস্যূ, মাদক কারবারী একাধিক চুরি মামলার চিহ্রিত আসামি মামলাবাজ এরশাদ মিয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন। ময়মনসিংহের তারাকান্দায় কোদালিয়া এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে এরশাদ। এরশাদ মিয়ার বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর ২০২২) তারিখ দুপুরে ময়মনসিংহ – নেত্রকেনা মহাসড়কে কামারিয়া ইউনিয়ন পরিষদ এর সামনে এলাকার নির্যাতিত জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী, আব্দুল হাই, মাইনদ্দিন, মোঃ শরীফুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন, আহাম্মদ আলী, শহিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চিহ্নিত ভূমিদস্যূ,একাধিক চুরি মামলার আসামি, মাদক ব্যাবসায়ী,অবৈধ কালো টাকার মালিক এরশাদ মিয়া আবারো সক্রিয় হয়ে উঠেছে। তিনি বড় বড় নেতাদের একান্ত ব্যাক্তিগত লোক পরিচয় দিয়ে একদিকে অবৈধ ব্যবসা অন্যদিকে এলাকায় বসবাসরতদের জমি দখলে নিতে প্রতিনিয়ত বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে দীর্ঘদিন ধরে। আমরা তার অত্যাচার থেকে বাঁচতে চাই। আজ আমরা চরম অসহায়। নিজেদের সহায় সম্বল কিছুই রাখতে পারছিনা। বসত-বাড়িতে ঢুকে মহিলাদেরকেও অত্যাচার করতেছে।

মানববন্ধনে আসা ভুক্তভোগিরা আরও বলেন, এরশাদ মিয়া অপকর্মের মাধ্যমে এলাকার শান্তিপ্রিয় লোকজনের চোখের ঘুম হারাম করে নিয়েছে। আমরা নিরবে সহ্য করা ছাড়া আর কোনো রাস্তা খোলা পাচ্ছি না। তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্ত্বেও এলাকায় নিরীহ পরিবার কে হয়রানি করে আসছে । অন্যদিকে কালো টাকার দাপটে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে লাগামহীনভাবে।

তার অপকর্মের রোষানলের শিকার হয়ে অসংখ্য লোক এলাকায় অসহায় হয়ে পড়েছে।শুধু তাই নয় তার অপকর্মের বিরুদ্ধে নানাভাবে প্রতিবাদ করতে গিয়ে অনেকে মিথ্যা মামলার শিকার হয়েছেন। তাই প্রকাশ্যে তার বিরুদ্ধে মুখ খুলছে না অনেকে। সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও সাধারণ মানুষকে জিম্মী করে অনৈতিক সুবিধা নিচ্ছে বলে অভিযোগে রয়েছে।

অভিযুক্ত এরশাদ এর বিরুদ্ধে তারাকান্দা থানার মামলা নং ০১(১০)১৩,জি আর ২৫৬/১৩,তারাকান্দা থানার মামলা নং ০৭(৯)১৩ জি আর নং ২৩৭/১৩ সহ ময়মনসিংহের বিজ্ঞ নির্বাহী ম্যাজিঃ আদালতে ফৌজদারী কার্যবিধি ১০৭/১১৭(সি) মামলাসহ নিশি বাবুর মর্টার চুরি, মনির উদ্দিনের ভ্যানগাড়ি চুরি,আবু সাইদ এর বিদ্যূৎ লাইনের তার চুরি, মমরুজ আলীর মোটর সাইকেল চুরি সহ একাধিক মামলা, অভিযোগ এবং জিডি রয়েছে।

মানববন্ধনে স্থানীয়রা জানান, এরশাদ মিয়া বিভিন্ন হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিধায় এলাকার মানুষ তার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছে। আমরা তাকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST