1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ধোধন সম্পুর্ণ কুরআনের আলোকে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় POPI’র জরুরি মানবিক উদ্যোগ ভৈরবের কুখ্যাত মাদক ব্যবসায়ী উমান মিয়া গ্রেফতার নিকলীতে গৃহবধূকে হত্যার পর ‘আত্মহত্যার নাটক’ আদালতে মামলা প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনকল্যাণমুখী রাজনীতির নতুন অধ্যায় ময়মনসিংহে “ভূমিসেবা মেলা-২০২৬” ইং অনুষ্ঠিত কটিয়াদীতে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নরসুন্দা নদী পরিষ্কার অভিযানের উদ্বোধন, অংশ নিলেন শতাধিক স্বেচ্ছাসেবী
শিরোনাম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান ১৯ প্রার্থী

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮৪ বার পড়েছে

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
জেলা পরিষদ পরিষদ নির্বাচনে চমক! বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন ১৯ জন।।আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ১৯ জেলার চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঘোষিত তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১৯জেলায় একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সব জেলার নির্বাচন কর্মকর্তাদের পাঠানো তথ্য একসঙ্গে নির্বাচন কমিশন (ইসি) এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

জেলাগুলো হলো-মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভেলা, মাদারীপুর, মুন্সিগঞ্জ।

ইসির তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল আজ বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, আপিল ১৯-২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে রিটার্নিং কর্মকর্তারা একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী- নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৬১ জেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬২ জন। তবে ১৯ জেলায় চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সাধারণ সদস্য পদে এক হাজার ৯৮৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭১৫ জন প্রার্থী।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST