1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন ময়মনসিংহে ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত শিক্ষার্থীর কণ্ঠস্বর, শিক্ষার ভবিষ্যৎ
শিরোনাম
দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন মিঠামইন ইউএনও উদ্যোগে বিদ্যালয়ে ক্যান্টিন চালু, সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ ইটনায় জামায়াত নেতার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৩১০ কৃষকদের মাঝেবীজ ও রাসায়নিক সার বিতরণ কিশোরগঞ্জ -৩ আসনে এমপি প্রার্থী সারোয়ার হোসেন লিটন

প্রচন্ড গরমে পুড়ছে রংপুরাঞ্চল এর কি কোন প্রতিকার নেই

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৪২২ বার পড়েছে
News
প্রকাশক:মোঃমোশারফ হোসেন তোকদার :-


বৃষ্টি জন্য সলাতুল ইস্তিস্কার নামাজ আদায়


প্রচন্ড তাপদাহে পুড়ছে রংপুরাঞ্চল।গরমে অতিষ্ঠ হয়ে ওঠেছে মানুষের জীবনযাত্রা।এই তাপদাহ ও অনাবৃষ্টি থেকে আল্লাহর নিয়ামত এর জন্য সলাতুল ইস্তিস্কার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেছেন রংপুরের ধর্মপ্রাণ মানুষ।

মঙ্গলবার(১৯ জুলাই)সকাল ১১ টায় রংপুরের প্রধান ঈদগাহ মাঠ কালেক্টরেট ময়দানে সলাতুল ইস্তিস্কার দুই রাকাত নামাজ আদায় ও বিশেষ মোনাজাতের আয়োজন করে সম্মিলিত ঈমাম পরিষদ রংপুর।

নামাজ আদায় শেষে কৃষক একরামুল হোসেন বলেন,পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমনের আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছি।বৃষ্টির অভাবে বর্ষাকালেও ডাঙা ও কিছু আবাদি জমি ফেটে চৌচির হয়ে গেছে।তাই খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে দুই রাকাআত নামাজ আদায় করলাম। একরামুলের মতো আরো অনেকেই এসেছেন নামাজ আদায়ে।

ক্বারী আতাউল হক বলেন,এ বছর তেমন বৃষ্টি নেই।তাই আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান।

ছবি:দৈনিক তোকদার নিউজ পোটাল থেকে,বৃষ্টি জন্য সলাতুল ইস্তিস্কার নামাজ আদায়

নামাজে ঈমামতি ও মোনাজাত পরিচালনা করেন রংপুরের ঐতিহাসিক কেরামতিয়া মসজিদের খতিব হাফেজ মাওলানা বায়েজিদ হোসাইন।পরে নামাজ শেষে অনাবৃষ্টি ও তাপদাহ থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

প্রসঙ্গত,রংপুর এ বছর বর্ষা মৌসুমের মাস আষাঢ়ে অঝোর ধারার বৃষ্টিপাত হয়নি।তার মধ্যে কয়েকদিন ধরে এ অঞ্চলে খরা বিরাজ করছে।তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করায় প্রচন্ড তাপদাহে মাঠ-ঘাট শুকিয়ে যাচ্ছে।প্রচণ্ড খরায় মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। গরমে অতিষ্ট হয়ে উঠেছে এখানকার জনজীবন।


শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST